Thursday, May 28, 2026

বিসিসিআই-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভাগ্য কী? জানা যাবে আগামিকাল

Date:

Share post:

আরও তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে কী থেকে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়? নাকি কুলিং অফের নিয়ম মেনেই তাঁকে বোর্ড প্রশাসন থেকে সরে যেতে হবে? বুধবার সুপ্রিম কোর্ট দুপুর দুটোয় রায় জানাতে পারে। মঙ্গলবার বোর্ড মামলা নিয়ে সর্বোচ্চ আদালতে বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং হিমা কোহলির বেঞ্চে ছিল শুনানি। বিসিসিআই-এর পক্ষ থেকে এদিন বারবার আদালতে বলা হয়েছে ৬ বছরের কুলিং অফ পিরিয়ডকে ভেঙে দেওয়ার জন্য। অর্থাৎ রাজ্য সংস্থা এবং বোর্ডের পদে থাকার মেয়াদ যেন একসঙ্গে ধরা না হয়। তার মানে কেউ যদি রাজ্য সংস্থায় তিন বছর ক্ষমতায় থাকেন, তাহলে তিনি বাকি তিন বছর বোর্ডে কাটাতে পারবেন। সেটা হলে বোর্ড সভাপতি সৌরভের রাস্তা অনেকটা পরিষ্কার। এক্ষেত্রে সচিব জয় শাহও একই সুবিধা পাবেন। সুপ্রিম কোর্ট বিসিসিআই-এর এই আবেদন মেনে রায় দেয় কি না, সেটাই দেখার।

এদিন শুনানিতে সর্বোচ্চ আদালত জানিয়েছে, ‘‘১২ বছর কুলিং অফের মেয়াদ বড়ই দীর্ঘ। আমরা বলতে পারি, যদি কেউ একটি মেয়াদ রাজ্য সংস্থায় থাকে এবং একটি মেয়াদ বোর্ডে থাকে, সেক্ষেত্রে কুলিং অফ প্রয়োজন নেই। কিন্তু একটি সংস্থায় দু’টি মেয়াদ হলেই কুলিং অফে যাওয়া বাধ্যতামূলক।’’

তবে মঙ্গলবার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে, ৭০ বছর বয়সের উপরে কোনও ব্যক্তির বোর্ডের পদে থাকা নিয়ে আপত্তি রয়েছে। বিসিসিআই চাইছিল, সত্তরোর্ধ্ব ব্যক্তির পদ ছেড়ে দেওয়ার যে নিয়ম আছে তা তুলে নেওয়া হোক। এদিন শুনানিতে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, ‘‘রাজ্য সংস্থায় টানা তিন বছর থাকার পর কুলিং অফে যাওয়া জরুরি। কিন্তু তিন বছর বোর্ডে থাকলে তাঁর কুলিং অফে যাওয়ার প্রয়োজন নেই।”

আরও পড়ুন:‘ব্যাটে রান থাকতে থাকতেই অবসর নিয়ে নেওয়া উচিত বিরাটের’, মন্তব্য আফ্রিদির

 

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...