Friday, June 5, 2026

‘সব চোর হ্যায়’, নিজেকে ‘চোরেদের সর্দার’ বললেন বিহারের কৃষিমন্ত্রী

Date:

Share post:

কৃষি দফতরের(Agriculture Department) সকল আধিকারিকরা চোর। এবং তিনি নিজে ‘চোরেদের সর্দার’। একথা কোনও বিরোধীর নেতৃত্বের নয়, বক্তা স্বয়ং কৃষিমন্ত্রী। বিহারের কৃষিমন্ত্রী সুধাকর সিংয়ের(Sudhakar Singh) এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। মুহূর্তে ভাইরাল হতে শুরু করেছে মন্ত্রীমশাইয়ের এহেন মন্তব্য। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে সদ্য ক্ষমতায় আসা আরজেডি ও জেডিইউ-এর সরকার।

সম্প্রতি বিহারের কাইমুরের এক সভায় উপস্থিত হয়েছিলেন বিহারের কৃষিমন্ত্রী সুধাকর সিং। সেখানেই মন্ত্রী বলেন, “আমার দফতরের একটি শাখাও নেই যেখানে চুরি হয় না। আর দফতরের ইনচার্জ হিসেবে আমিই তাদের সর্দার। আমার উপরেও অনেকে আছে। কোনও চাষি নিজের ক্ষেতে সিড কর্পোরেশনের বীজ ব্যবহার করে বলে আমার মনে হয় না। তা সত্ত্বেও সিড কর্পোরেশন ১৫০-২০০ কোটি টাকা নেয়।” শুধু তাই নয় তিনি আরও বলেন, “কৃষকদের উচিত আমার কুশপুত্তলিকা দাহ করা। নাহলে মনে হবে সবকিছু ঠিকঠাক আছে।” রাজ্য মন্ত্রীর এহেন বক্তব্যের বক্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নেয়। যদিও নিজের বক্তব্য থেকে পিছু হঠতে নারাজ ওই মন্ত্রী।

সম্প্রতি সুধাকরের এই মন্তব্যকে কেন্দ্র করে মন্ত্রীসভার বৈঠকে আচমকাই বিবাদ দেখা যায়। আরজেডি নেতা ও বর্তমান বিহার সরকারের কৃষি মন্ত্রী সুধাকর সিংকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর মন্তব্যের জন্য জবাবদিহি চেয়ে বসেন। তাতেই ক্ষেপে যান সুধাকর সিং। বাদানুবাদ এতটাই চরমে পৌঁছে যায়, বাইরে বেরিয়ে নীতীশ মন্ত্রীসভা ছাড়ারও হুমকি দিয়ে বসেন সুধাকর।

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...