Friday, June 5, 2026

বিদ্যুৎমন্ত্রী পৌঁছতেই নিভল আলো! যোগী সরকারের মুখ ঢাকল অন্ধকারে

Date:

Share post:

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিদ্যুৎ সরবরাহ (Electricity Distribution) নিয়ে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিনের। একাধিকবার সরকারের কাছে অভিযোগ জানালেও লাভের লাভ কিছুই হয়নি। দিনের বেশিরভাগ সময়েই লোডশেডিং-এর (Loadshedding) যন্ত্রণা ভোগ করতে হয় উত্তরপ্রদেশবাসীকে। এবিষয়ে সংশ্লিষ্ট দফতরকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Chief Minister Yogi Adityanath) ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও হাল ফেরেনি রাজ্যের বিদ্যুৎ পরিষেবার। সম্প্রতি বিদ্যুৎমন্ত্রী বেরিয়েছিলেন বিদ্যুৎ পরিষেবার হালহকিকত সরজমিনে খতিয়ে দেখতে। আর সেখানেই বাঁধল বিপত্তি!

উত্তরপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী অরবিন্দকুমার শর্মা (Aravind Kumar Sharma) সম্প্রতি বরাবাঁকি জেলার (Barabanki District) জেপি নগর সাব স্টেশনে (JP Nagar Sub Station) যান। আর অফিসে প্রবেশ করতেই আচমকা লোডশেডিং হয়ে যায়। চরম অস্বস্তিতে পড়েন খোদ বিদ্যুৎমন্ত্রী। বেশ কিছুক্ষণ তাঁকে অন্ধকারে বসেও থাকতে হয়। শেষ পর্যন্ত মোবাইলের টর্চ জ্বেলে দফতরের রেজিস্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি খতিয়ে দেখেন মন্ত্রী অরবিন্দ। যদিও মন্ত্রী দাবি করেন লোডশেডিং হয়নি। তবে ইতিমধ্যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। ভিডিওটি ছড়িয়ে পড়তেই মুখ পুড়েছে যোগী সরকারের। ধেয়ে এসেছে বিরোধীদের একের পর এক কটাক্ষ। তবে লোডশেডিংয়ের কারণে মন্ত্রীর ধমকের মুখে পড়তে হয় দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের।

যদিও ঘটনার পর টুইট করে বিদ্যুৎমন্ত্রীর দাবি, সাব স্টেশনে লোডশেডিং হয়নি। রেজিস্টার পড়ার সময় কয়েক জন ভালবেসে তাঁর সামনে মোবাইলের টর্চ ধরেছিলেন। সাব স্টেশনের আধিকারিকও অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, ওইদিন একাধিক অভিযোগের সমাধান করেছেন মন্ত্রী। যদিও বিরোধীরা উত্তরপ্রদেশের মন্ত্রীর ‘মিথ্যে সাফাইয়ে’ কান দিতে নারাজ। ঘটনার তীব্র বিরোধিতায় সরব বিরোধী দল সমাজবাদী পার্টি (Samajwadi Party)।

আরও পড়ুন- ‘সব চোর হ্যায়’, নিজেকে ‘চোরেদের সর্দার’ বললেন বিহারের কৃষিমন্ত্রী


 

 

 

Related articles

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...