Friday, June 5, 2026

শিয়ালদহ কামাক্ষ্যা রুটের পুজো স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

Date:

Share post:

যাত্রীদের কথা মাথায় রেখে ফের বড় ঘোষণা রেলের (Rail)। দুর্গা পুজোর আনন্দের মধ্যেই এবার কামাক্ষ্যা যাত্রীদের জন্য সুখবর। উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন চালাবার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railway)। জানা যাচ্ছে আগামী মাসের শুরুতেই যাত্রীদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য অতিরিক্ত পরিষেবা দেবে পূর্ব রেল (Eastern Railway)। আগামী ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বরের মধ্যে প্রতি শুক্রবার শিয়ালদহ- কামাক্ষ্যা এসি পুজো স্পেশাল চলবে। এই শুক্রবার থেকেই শুরু হচ্ছে অগ্রিম বুকিং (Advance booking)।

পুজোর সময় প্রচুর মানুষ বাইরে ঘুরতে যেতে পছন্দ করেন। অনেকের আবার ধর্মস্থানে যাওয়ার প্ল্যানিংও থাকে। সেক্ষেত্রে কামাক্ষ্যা মন্দিরে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। এবার তাঁদের জন্যই সুখবর দিল পূর্ব রেল। শিয়ালদহ কামাক্ষ্যা রুটের পুজো স্পেশাল এসি ট্রেনটি প্রতি শুক্রবার শিয়ালদহ থেকে যাত্রা শুরু করবে। পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর থেকে একই সঙ্গে শিয়ালদহ-কামাখ্যা ‘সুবিধা স্পেশাল’ হিসেবে আরও একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী শুক্রবার থেকেই সংশ্লিষ্ট জোড়া স্পেশাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন যাত্রীরা। ইন্টারনেট এবং প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের (পিআরএস) মাধ্যমে বিশেষ এই ট্রেনের টিকিট কাটা যাবে। তবে স্পেশাল পরিষেবা পেতে এই ট্রেনগুলির টিকিট মূল্য স্বাভাবিক ভাড়ার থেকে বেশি হবে।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...