Saturday, April 4, 2026

বৃহস্পতিবার থেকে ট্রায়াল, পুজোর আগেই চালু জোকা- তারাতলা মেট্রো !

Date:

Share post:

পুজোর আগেই চালু হতে চলেছে জোকা থেকে তারাতলা মেট্রো (Joka- Taratala Metro)। আরভিএনএল (RVNL)সূত্রে খবর, জোকা ডিপো থেকে মাঝেরহাট পর্যন্ত প্রায় ১০ কিমি লাইন পাতার কাজ শেষ। পাশাপাশি জোকা ডিপো থেকে তারাতলা অবধি মেট্রোর স্টেশন বিল্ডিং নির্মাণের কাজ শেষ। এবার এই রুটে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে মেট্রোর ট্রায়াল রানের কাজ।

মেট্রো রেল (Metro Railway)সূত্রে খবর আসন্ন দুর্গা পুজোর প্রাক্কালে নন এসি (Non- AC)রেক দিয়ে এই ট্রায়াল রান করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। নোয়াপাড়া কারশেডে এই রেকগুলোর পরীক্ষাও সম্পন্ন হয়েছে। লাইন পাতার জন্য ছত্তিসগড় থেকে আনা হয়েছিল ৩০০০ মেট্রিক টন ইস্পাত। ১৮ মিটার করে লম্বা এক একটি রেলের খন্ড আনা হয়েছিল। সেগুলিকেই জোড়া হয়। RVNL-সূত্রে খবর, জিন্দলদের ছত্তিসগড় কারখানা থেকে ট্রেনে করে শালিমার ইয়ার্ডে নিয়ে আসা হয়েছিল এই ইস্পাত। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ সহ নানা উপকরণ দিয়ে বিশেষ প্রযুক্তিতে বানান এই ইস্পাত কয়েক মিনিট অন্তর ট্রেন চলাচলের পরেও ক্ষতিগ্রস্ত হবে না বলেই দাবি করা হয়েছে। ‘মোবাইল ফ্ল্যাশব্যাট ওয়েল্ডিং’ দিয়ে লাইন জোড়ার কাজও শেষ। জোকা থেকে তারাতলা অবধি হবে ট্রায়াল রান। সব ঠিক থাকলে পুজোর আগেই এই রুটের মেট্রো চলাচল শুরু হয়ে যাবে বলে আশা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...