Monday, April 6, 2026

নবান্ন অভিযানের নামে সরকারি সম্পত্তি ধ্বংস, বিজেপিকে যোগীর বুলডোজার মডেল মনে করালেন মহুয়া

Date:

Share post:

বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) ধর্মীয় উস্কানিমূলক বিতর্কিত মন্তব্যের পর যোগী-রাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh) একের পর এক হিংসার ঘটনা ঘটে। সেই অশান্তির আঁচে প্রচুর সরকারি সম্পত্তি ধ্বংস ও ক্ষয়ক্ষতির অভিযোগ ওঠে। তখন বিক্ষোভকারীদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল যোগী আদিত্যনাথ সরকারের (Adityanath Government)। মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) নামে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের পর যোগী রাজ্যের বুলডোজার মডেলের প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)।

এদিন একটি ট্যুইটে খোঁচা দিয়ে মহুয়া লেখেন, “বাংলা যদি ভোগী অজয় বিস্তের মডেল ব্যবহার করে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে সেই বিজেপি কর্মীদের বাড়িতে বুলডোজার পাঠাত, তাহলে কেমন হত? বিজেপি কি নিজেদের নীতিতে অনড় থাকবে?”

প্রসঙ্গত, নবান্ন অভিযানের নামে মঙ্গলবার বিজেপি পরিকল্পিত হামলা ও হিংসার ঘটনা ঘটায় বহু জায়গায়।সাঁতরাগাছি থেকে শুরু করে হাওড়া ময়দান রণক্ষেত্র হয়ে ওঠে। বিজেপির ঝান্ডা হাতে কলকাতায় এমজি রোডের ওপর, লালবাজারের কাছে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। বেধড়ক মারধর করা হয় পুলিশকর্মী ও আধিকারিকদের। তারই প্রেক্ষিতে উত্তরপ্রদেশের যোগী মডেলের প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...