Friday, June 26, 2026

ট্রেনের মধ্যেই অন্তঃসত্ত্বার প্রসব করালেন ডাক্তারি পড়ুয়া

Date:

Share post:

ট্রেনে চড়ে যাত্রা করছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য সেকেন্দ্রাবাদ দুরন্ত এক্সপ্রেসে (Sekendrabad Duranta Express) উঠেছিলেন শ্রীকাকুলামের (Srikakulam) এক বাসিন্দা। সঙ্গে ছিলেন তাঁর অন্যান্য আত্মীয়েরাও। হঠাৎ তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। ট্রেন তখন অনকাপল্লি স্টেশন ছেড়ে যাচ্ছে। সকলেই চিন্তায় পড়ে যান, কেউ কিছু বুঝতে পারার আগেই আচমকা ট্রেনের এক তরুণী এগিয়ে আসেন। তিনি বাকিদের জানান যে তিনি ডাক্তারি (Medical Student) নিয়ে পড়াশোনা করছেন। এরপর দক্ষতার সঙ্গে নিরাপদেই চলন্ত ট্রেনেই ওই মহিলার প্রসব করান তিনি। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। ট্রেনের বাকি যাত্রীরা ওই ডাক্তারি পড়ুয়াকে সাধুবাদ জানিয়েছেন। ওই মহিলার পরিবারের লোকেরাও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ দিয়েছেন। কোনও রকম চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই ওই ডাক্তারি পড়ুয়া যেভাবে ওই মহিলাকে সুস্থ সন্তান জন্ম দিতে সাহায্য করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। কুর্নিশ জানিয়েছেন রেলের আধিকারিকরাও। মেডিক্যাল কলেজের এমবিবিএস ছাত্রীর (MBBS Student) কাজে গর্বিত তাঁর পরিবার এবং সহপাঠীরাও। সদ্যজাতকে নিয়ে এরপর হাসি মুখে ছবিও তোলেন ওই ডাক্তারি পড়ুয়া।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...