Friday, June 26, 2026

Assembly: চলতি অধিবেশনে আসছে ৬-৭টি গুরত্বপূর্ণ বিল, থাকতে হবে সব বিধায়ককে: শোভনদেব

Date:

Share post:

শুরু হল বিধানসভার বিশেষ অধিবেশন। চলতি অধিবেশনে দলের কর্মসূচি স্থির করতে এদিন বৈঠকে বসে তৃণমূল কংগ্রেস (TMC) পরিষদীয় দল। নৌসর আলি কক্ষে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) পৌরহিত্যে ওই বৈঠকে ছিলেন, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhondeb Chattapadhyay), মুখ্য সচেতক নির্মল ঘোষ (Niirmal Ghosh), উপমুখ্য সচেতক তাপস রায়-সহ শাসকদলের সমস্ত বিধায়কেরা। সেখানে দলের বিধায়কদের অধিবেশনের প্রতিদিন সর্বক্ষণ অধিবেশনে হাজির থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের পরিষদীয় নেতৃত্ব। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূলের মোট ২১৬ জন জনপ্রতিনিধিকেই প্রতি দিন হাজিরা দিতে হবে বিধানসভার অধিবেশনে।

পরে সাংবাদিক বৈঠকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, চলতি অধিবেশনে ৬-৭টি গুরত্বপূর্ণ বিল আসতে চলেছে। বিল পাশ করানোর সরকার পক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। সব ক’টি বিলেই ভোটাভুটির সময় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করা হয়েছে। যদি কোনও বিধায়ককে অধিবেশন ছেড়ে যেতে হয়, তা হলে পরিষদীয় দলের শীর্ষ নেতৃত্বকে সে কথা জানিয়ে যেতে হবে।

বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে বিতর্কের মাধ্যমে সমস্ত সমালোচনার জবাব দিতে এবং শান্তিপূর্ণভাবে অধিবেশন পরিচালনার বিষয়ে সক্রিয় হতে দলীয় বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিনের অধিবেশনের শুরুতে সম্প্রতি প্রয়াত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের স্মৃতির উদ্দ্যেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। চিত্র পরিচালক তরুণ মজুমদার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র, ফুটবল তারকা বদ্রু বন্দ্যোপাধ্যায়, প্রয়াত প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল, বরুণ মুখোপাধ্যায়, প্রবীণ বিধায়ক ব্রজমোহন মজুমদার-সহ মোট ১১ জনের স্মৃতিতে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর দু’মিনিট নীরবতা পালন করে অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...