Saturday, June 27, 2026

Hilsa fish: বাংলার পুজোয় ৫০০ টন ইলিশ উপহার বাংলাদেশের

Date:

Share post:

আসছে বাঙালির সবথেকে বড় উৎসব (Festival)। দুর্গা পুজোর (Durga Puja) পাঁচটা দিন রসে বসেই কাটাতে চান বাংলা এবং বাঙালি। এবার পুজোর মরশুমে রসনা তৃপ্তি ঘটাতে আসছে বাংলাদেশের (Bangladesh) ইলিশ। এবার পুজোয় বাংলাকে বাংলাদেশের বড় উপহার ৫০০ টন ইলিশ।

বৃহস্পতিবার বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের জনসংযোগ আধিকারিক মহম্মদ ইফতিকার হোসেনের একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। আগামী ১ অক্টোবর থেকে দুর্গাপুজো শুরু হচ্ছে। গত কয়েক বছর দুর্গাপুজোর আগে শর্তসাপেক্ষে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি করে আসছে বাংলাদেশ। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রক সূত্রে খবর, বুধবার ১০টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ বাংলাদেশ থেকে রফতানি করতে হবে। বাংলাদেশ সরকারের (Government of Bangladesh) তরফে স্পষ্ট নির্দেশিকা জারি করে বলা হয়েছে ইলিশ রফতানি করার জন্য যে সমস্ত প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে, তারাই নিয়ম মেনে এই কাজ করতে পারবে। কোনও ভাবেই পারমিট হস্তান্তর করা যাবে না।এদিকে পশ্চিমবঙ্গকে পুজোর উপহার হিসেব ইলিশ দিচ্ছে বাংলাদেশ, এই খবর জানা মাত্রই খুশির মেজাজ বাঙালির পাতে।

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...