Saturday, June 27, 2026

ফের জম্মু কাশ্মীরে বাস দুর্ঘটনা: মৃত ৫, আহত কমপক্ষে ২৫

Date:

Share post:

চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বাস দুর্ঘটনা (Bus Accident) উপত্যকায়। বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) রাজৌরি (Rajouri) জেলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবোঝাই বাস (Passenger Bus)। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ যাত্রী। আহত হয়েছেন আরও ২৫ যাত্রী। বুধবারই পুঞ্চ (Poonch) উপত্যকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ১১ জনের। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Manoj Sinha)।

বৃহস্পতিবার পুঞ্চ থেকে রাজকোটের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। কিছুক্ষণ যাওয়ার পর ভিমবের গালি এলাকায় আচমকাই পিছলে যায় বাসের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। ঘটনাস্থলেই মারা যান ৫ বাসযাত্রী। আহত হয়েছেন আরও ২৫ জন। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিশ ও সেনা যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। আহতদের ইতিমধ্যে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন, রাজৌরিতে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। জেলা প্রশাসন সবরকমভাবে সাহায্য করছে।

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...