Saturday, April 4, 2026

সরানো হল বিধাননগরের কমিশনার সুপ্রতিম সরকারকে, দায়িত্বে এলেন গৌরব শর্মা

Date:

Share post:

সরিয়ে দেওয়া হল বিধাননগর কমিশনারেটের প্রধান সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় দায়িত্বভার নিচ্ছেন শিলিগুড়ি কমিশনারেটের সিপি গৌরব শর্মা। সুপ্রতিমকে পাঠানো হচ্ছে ট্রাফিক ও রোড সেফটির এডিজি ও আইজিপি পদে।

আরও পড়ুন- ‘ডোন্ট টাচ মাই বডি’ ইস্যুতে সরগরম রাজ্য বিধানসভা
বাগুইআটি কাণ্ডে পুলিশি গাফিলতির অভিযোগ ওঠে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশের কাজে অসন্তোষ প্রকাশ করেন। সরিয়ে দেওয়া হয় বাগুইআটি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। সূত্রের খবর, বিধাননগর কমিশনারেটের কমিশনার সুপ্রতিমকেও নিজের অসন্তোষের কথা জানান মুখ্যমন্ত্রী। এর পর ঘটনার তদন্তভার বিধাননগর পুলিশের হাত থেকে নিয়ে সিআইডিকে দেওয়া হয়। যদিও মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে গ্রেফতার করেছিল বিধাননগর পুলিশই। কিন্তু গোটা ঘটনাতেই পুলিশের কাজে অসন্তুষ্ট ছিলেন মুখ্যমন্ত্রী।বাগুইআটিতে জোড়া খুনের ঘটনার জেরেই সরতে হলো সুপ্রতিমকে এমনই মনে করছেন ওয়াকিবহালমহল।

বিস্তারিত আসছে…

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...