Thursday, April 2, 2026

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৭

Date:

Share post:

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার ৭ জন। অভিযুক্তদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে পুলিশ। এরপর তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজনের নাম দীপ সরকার। ভিডিয়োতে তাঁকে লাইটার হাতে পুলিশের পিসিআর ভ্যানের সিটের নীচে আগুন ধরাতে দেখা গিয়েছে। এই ঘটনায়। আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:নবান্ন অভিযানে দেখাই পাওয়া গেল না বিজেপির সঙ্গে-থাকা টলি তারকাদের

বিজেপির নবান্ন অভিযানে হাওড়া, সাঁতরাগাছি রণক্ষেত্রের চেহারা নেয়। কিন্তু সব উত্তেজনাকে ছাপিয়ে যায় এমজি রোডের ঘটনা। বিক্ষোভকারীরা রাস্তা ধরে এগোনোর আগেই তাদের আটকে দেয় পুলিশ। পুলিশের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। এমতাবস্থায় পুলিশের দাঁড় করানো পিসিআর ভ্যানটিকে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। তারপর লাইটার দিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে আগুন ধরিয়ে দেয়। বোতলে পেট্রোল এনে ঢালা হয়। মুহূর্তের মধ্যেই গোটা গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। গাড়িতে রাখা ছিল কলকাতা পুলিশের একটি টুপি। তাতেও আগুন ধরানো হয়।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। এমনকি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, ভিড়ের মধ্যে মিশে থেকে তৃণমূল কর্মীরাই এই কাজ করেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে চিহ্নিত করে তার সঙ্গে নিশীথ প্রামাণিকের ছবি প্রকাশ্যে এনেছে। এরপরই পুলিশ ভিডিও ফুটেজ দেখে দোষীদের গ্রেফতার করে।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...