Tuesday, April 7, 2026

SSC দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চায় CBI

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) হেফাজতে নিতে চায় CBI। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন। এবার পার্থকে হেফাজতে চেয়ে পিটিশন দায়ের করল কেন্দ্রীয় তদন্তকার সংস্থা। শুক্রবার সেই আবেদনের শুনানি। আদালতে পেশ করা হবে প্রাক্তন মন্ত্রীকে।

বৃহস্পতিবার, আলিপুর জজ আদালতে সিবিআই পিটিশন দাখিল করেছে। সেখানে জানানো হয়েছে, তদন্তে নেমে একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়ের জড়িত থাকার তথ্য পেয়েছে তারা। এবার তাই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

SSC নিয়োগে দুর্নীতি মামলায় প্রায় দু’মাস ধরে হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন তিনি। শুক্রবার পার্থকে আলিপুরের আদালতে হাজিরা দিতে হবে। এবার তাঁকে সিবিআই হেফাজতে পাঠানো হবে কি না সেই সিদ্ধান্ত হবে আদালতেই।

 

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...