Thursday, February 5, 2026

হাথরসকাণ্ডের পুনরাবৃত্তি , লখিমপুরে দুই দলিত কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

Date:

Share post:

প্রকাণ্ড দুই গাছের ডাল থেকে মুখোমুখিভাবে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল দুই দলিত কিশোরীর নিথর দেহ। হাথরসের পর লখিমপুরের খেরি ফের সাক্ষী হয়ে থাকল এক মর্মান্তিক দৃশ্যের। মৃত দুই বোনের একজনের বয়স ১৭ বছর অপরজনের ১৫ বছর।দলিত ওই দুই কিশোরী একই পরিবারের। তাদের অপহরণ করে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃডবল ইঞ্জিনের মুকুটে নয়া পালক, নারী নির্যাতনে শীর্ষে উত্তরপ্রদেশ

দুই কিশোরীর মা জানিয়েছেন, দুই বোন গরুর জন্য মাঠে ঘাস কাটার সময় জনা তিন তরুণ এসে তাদের বাইকে চাপিয়ে তুলে নিয়ে যায়। তারপর জঙ্গলে প্রকাণ্ড এক গাছ থেকে তাদের ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামবাসীরা।তারপর থেকেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। কিশোরীর বাবার অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য আমাদের অনুমতি ছাড়াই ময়নাতদন্ত করেছে পুলিশ।ক্ষুব্ধ গ্রামবাসীরা লখনউ-লখিমপুর রাস্তা অবরোধ করে। উচ্চপদস্থ পুলিশ অফিসারেরা ঘটনাস্থলে পৌঁছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে গতকাল গভীর রাতে অবরোধ ওঠে।এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় পুলিশের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। দোষীরা অবশ্যই শাস্তি পাবে।

মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এ দিন টুইটারে তিনি লেখেন,  ‘নিঘাসন থানা এলাকায় দুই দলিত বোনকে আপহরণের পর খুন করা হয়েছে। মেয়ে দু’টির ববা গুরুতর অভিযোগ করেছেন। জানিয়েছেন, তাঁদের অনুমতি ছাড়াই ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয়। লখিমপুরে কৃষক হত্যার পর দলিত কন্যাদের এই খুনের ঘটনায় হাথরসকাণ্ডের পুনরাবৃত্তি ঘটল’।

অখিলেশ আরও লেখেন, ‘যোগী সরকারের আমলে গুন্ডারা রোজ মা-বোনেজের হেনস্থা করে চলেছে। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। অবিলম্বে তদন্তের নির্দেশ দেওয়া উচিত সরকারে। দোষীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত’।

প্রসঙ্গত, গত বছর ১৪ সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের এক দলিত মেয়েকে উচ্চবর্গের কয়েক জন যুবক মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ২০ সেপ্টেম্বর দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় মেয়েটির। তা নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সেই সময় উত্তরপ্রদেশে যাওয়ার পথে পুলিশি বাঁধার মুখে পড়েন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। তাঁকে গেস্ট হাউসে আটকও করা হয়। লখিমপুরের ঘটনায় তিনি টুইটারে লেখেন, ‘লখিমপুরের খেরিতে দুই বোনের হত্যার ঘটনা হৃদয় বিদারক। পরিবার বলছে, দিনের আলোয় অপহরণ করে নিয়ে যাওয়া হয়। রোজ কাগজে-টিভিতে মিথ্যে বিজ্ঞাপন দিলে আইন-কানুন ঠিক হয় না। উত্তরপ্রদেশে মেয়েদের উপর জঘন্য অপরাধ কেন বাড়ছে?’

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...