Tuesday, April 7, 2026

Medicine Alert: জরুরি তালিকা থেকে বাদ পড়ল র‌্যানট্যাক, জিনট্যাক

Date:

Share post:

অ্যাসিডের ওষুধ হিসেবে অনেকেই র‌্যানট্যাক (Rantac), জিনট্যাক (Zintac) খেয়ে থাকেন। কিন্তু এবার এই দুই ওষুধ নিয়ে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। জরুরি ওষুধের (emergency medicine) তালিকা থেকে র‌্যান্টিডিনকে বাদ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Ministry)।

আমেরিকা-সহ বহু দেশ র‌্যান্টিডিন নিয়ে কড়া পদক্ষেপ করেছে। এ বার ভারতও সেই পথেই হাঁটল। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নতুন জরুরি ওষুধের তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছে ৩৮৪টি ওষুধ। সেখানেই বাদ দেওয়া হয়েছে র‌্যান্টিডিন-সহ ২৬টি ওষুধ। তালিকায় রয়েছে র‌্যান্টিডিন, সেট্রিমাইড, প্রোকার্বাজিন। এই ২৬টি ওষুধের উৎপাদনও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। র‌্যান্টিডিন আসলে এক ধরনের লবণ। ভারতে র‌্যানট্যাক, জিনট্যাক নামে বাজারে পাওয়া যায়। গ্যাস্ট্রোএসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD), গ্যাসট্রিক আলসার, ডিওডেনাল আলসার, স্ট্রেস আলসার হলে রোগীকে র‌্যান্টিডিন জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। দেখা গেছে এই র‌্যান্টিডিনে রয়েছে এন-নাইট্রোসোডিমিথাইলামাইন (NDMA)। যদিও সেই পরিমাণ খুবই সামান্য। তবে এই এনডিএমএর কারণে পাকস্থলি, খাদ্যনালী, মূত্রাশয়, নাসোফারিংসে ক্যানসার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এছাড়াও র‌্যান্টিডিন নামক লবণ মারাত্মক ক্ষতি করে শরীরের। সব ঠিক বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানান হয়েছে।

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...