Monday, March 16, 2026

‘ছবি বিকৃত হয়েছে’, নগ্ন ছবি প্রসঙ্গে বিস্ফোরক দাবি অভিনেতা রণবীর সিং -এর

Date:

Share post:

অভিনেতা রণবীর সিংয়ের ‘নগ্ন’ ফটোশ্যুট বিতর্কে নয়া মোড়। “অন্যায়ভাবে আমার নগ্ন শরীরকে বিকৃত করা হয়েছে..”এমনটাই বললেন অভিনেতা। গত দু’মাস ধরে রণবীর সিংয়ের পোস্ট করা কিছু ছবি নিয়ে বিতর্ক চলছে। যে ছবিতে অভিনেতাকে (Ranveer Singh) বিনা পোশাকে দেখা গেছে। সেই নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয়। সেই ভিত্তিতে মুম্বই পুলিশের কাছে হাজিরা গিয়ে অভিনেতা জানান যে, তিনি যে ছবি পোস্ট করেছেন তার সঙ্গে এই ছবির মিল নেই। এই ছবি বিকৃত করা হয়েছে।

আরও পড়ুন: বিতর্কিত ফটোশুট! রণবীরের বিরুদ্ধে মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের অভিযোগ
চেম্বুর থানার এক পুলিশ আধিকারিক জানান, ইনস্টাগ্রামে যে ৭টি ছবি আপলোড করেছিলেন রণবীর, সেগুলোতে কোনওপ্রকার অশ্লীলতা নেই। কারণ সেখানে তিনি অন্তর্বাস পরেছিলেন। তবে যে ছবিটিকে নিয়ে মূলত এত গণ্ডগোল, থানায় অভিযোগ দায়ের অবধি হয়েছে, সেই ছবিটি তাঁর পোস্ট করা নয়। ওই ফটোশুট থেকেই ছবি নিয়ে সেটা কেউ অন্যায়ভাবে বিকৃত করে তাঁর গোপনাঙ্গ দেখিয়েছে।

সূত্রে খবর, অভিনেতার অভিযোগের পরই পুলিশ ছবিগুলিকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছে। ছবিগুলো আসল না বিকৃত তা জানা যাবে তার পরই। যদিও সেই নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
গত জুলাই মাসে আন্তর্জাতিক এক ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেন রণবীর সিং। ছবিতে দেখা গিয়েছে রণবীরের গায়ে এক টুকরো সুতোও নেই। যে ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া। নগ্ন ফটোশুটের ছবি প্রকাশ্যে আসতেই নানা মহলে নানা আলোচনা ও বিতর্ক মাথাচাড়া দেয়। উঠে আসে লিঙ্গবৈষম্যের মতো বিষয়ও। রণবীরের নগ্ন ফটোশুটের বিরোধিতা করে মুম্বই পুলিশের কাছে জমা পড়ে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে অভিনেতার বয়ান রেকর্ড করে মুম্বই পুলিশ।

spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...