Friday, June 26, 2026

নজরে ২৪, বিবাদ দূরে রেখে পিকের সঙ্গে বৈঠক নীতীশের

Date:

Share post:

কিছুদিন আগেও একে অপরকে আক্রমণের নিশানায় বিদ্ধ করতেন ভোট কুশলী প্রশান্ত কিশোর(Prashant Kishor) ও জেডিইউ(JDU) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। তবে সম্পর্কের তিক্ততা দূরে সরিয়ে বুধবার হঠাৎ পুরনো সঙ্গীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিহারের মুখ্যমন্ত্রী(Bihar CM)। হাসি মুখে তুললেন ছবি। এরপরই বিহার রাজনীতিতে জল্পনা শুরু হল, ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ঘুটি সাজাচ্ছেন নীতীশ সেখানে পিকের ভুমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তা আন্দাজ করেই ‘তিক্ততা’ সরিয়ে ‘মিষ্টতা’কেই প্রাধান্য দিচ্ছেন জেডিইউ প্রধান।

বুধবার রাতে নীতীশ কুমারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। দু’জনের এই সাক্ষেতের পিছনে মুখ্য ভুমিকায় ছিলেন তৃণমূল নেতা তথা নীতীশের একসময়ের ছায়াসঙ্গী পবন বর্মা (Pawan Verma)। জানা গিয়েছে প্রায় ৪৫ মিনিট কথা হয় দু’জনের। তবে বৈঠকে আলোচনার বিষয় নিয়ে কেউই স্পষ্ট করে কিছু না জানালেও রাজনৈতিক মহলের অনুমান, বিজেপির সঙ্গ ত্যাগের পর প্রধানমন্ত্রী মুখ হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন নীতীশ। আর সেখানেই সাফল্য পেতে পিকের তীক্ষ্ণ মস্তিস্ককে ব্যবহার করতে চাইছেন নীতীশ।

এদিকে বৈঠকের কথা স্বীকার করে নিলেও পিকের সঙ্গে বিশেষ কোনও আলোচনা হয়নি বলেই দাবি নীতীশের। তিনি বলেন, “আমরা কথা বলেছি। তবে বিশেষ কিছু নিয়ে নয়। সাধারণ কথাবার্তা। এমন নয় যে আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত। এসব নিয়ে আলোচনা হয়নি। আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি। সুতরাং আমাদের দেখা হওয়াটা অন্যায় নিশ্চয় নয়।” আর পিকে পুরোপুরি সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন। কিন্তু ঘটনা হল, নীতীশ কুমার বিজেপি (BJP) শিবির ছেড়ে বিরোধী শিবিরে নাম লেখানোর কিছুদিন আগেও পিকের সঙ্গে দেখা করেছিলেন। তারপরই তাঁর শিবির বদলের সিদ্ধান্ত। ওয়াকিবহাল মহলের ধারণা, নীতীশের শিবির বদলের নেপথ্যেও কোথাও না কোথাও পিকে’র মস্তিষ্ক কাজ করেছে। সুতরাং, এই দুই কৌশলীর বৈঠক অরাজনৈতিক হবে না বলেই ধারণা রাজনৈতিক মহলের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...