Monday, April 6, 2026

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যার ছক ফের বানচাল 

Date:

Share post:

রুশ সেনাকে ক্রমাগত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ইউক্রেন একের পর এক জায়গা ফের নিজের দখলে নিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে প্রকাশ্যে  এল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার ছক কষে এক হামলা চালানোর চেষ্টা হয়। ‘ইউরো উইকলি নিউজ’ এ এই খবর প্রকাশিত হয়েছে।   সংবাদমাধ্যটি জানিয়েছে, সাধারণ জিভিআর টেলিগ্রাম মারফৎ এই তথ্য বাইরে এসেছে।

তবে কখন তাঁকে হামলা করা হয়, সে সম্পর্কে কোনও তথ্য এখনও পর্যন্ত মেলেনি। জানা গিয়েছে, ভ্লাদিমির পুতিনের লিমোজিন গাড়ির বাঁ দিকে একটি আঘাত করা হয়।  ওই অংশ থেকে ধোঁয়া বের হতেই তড়িঘড়ি গাড়িটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলেও খবর। সূত্রের খবর, এই হত্যার ছক বানচাল হলেও, রাশিয়া জুড়ে একের পর এক গ্রেফতারি চলছে প্রেসিডেন্টের ওপর এই হামলার ঘটনায়।

জানা গিয়েছে, ওই ঘটনার সময় নিজের বাসভাবনে ফিরছিলেন পুতিন। এর আগে ২০১৭ সালে রাশিয়ার দেওয়া এক তথ্যে জানা গিয়েছিল, সেই সময় পর্যন্ত মোট ৫ বার রুশ প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছে। জানা যাচ্ছে, পুতিনের গাড়ি লক্ষ্য করে ওই হামলার পর এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের মৃতদেহ পাওয়া গিয়েছে। এই হামলা নিয়ে ক্রমেই ধোঁয়াশা ছড়াচ্ছে। মি়ডিয়া রিপোর্ট অনুযায়ী, এই হামলার বিভিন্ন তথ্য আপাতত গোপন রাখতে চাইছে রাশিয়া।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...