Saturday, April 4, 2026

সুপ্রিম কোর্টের রায় মেয়াদবৃদ্ধি সৌরভ-জয় শাহদের, এই নিয়ে কী বললেন মহারাজ?

Date:

Share post:

আরও তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদে থেকে যেতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এমনকী সচিব পদে থেকে যেতে পারবেন জয় শাহও (Jay Shah)। বুধবার বিসিসিআই মামলার এমনটাই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। দুই বিচারপতির বেঞ্চ বুধবার রায় দেয় বোর্ড সভাপতি পদে সৌরভ এবং সচিব পদে জয়ের মেয়াদ বাড়ানো হয়। অর্থাৎ শিথিলতা আনা হল দু’জনের কুলিং অফ পিরিয়ডে। আর সেই রায়ের পরেই মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আমি এই বিষয় কোনও মন্তব্য করব না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” এটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আমি এই বিষয় কোনও মন্তব্য করব না। সুপ্রিম কোর্ট যেটা ভাল মনে করেছে সেটাই জানিয়েছে। আমি কিছু বলব না।”

২০১৫ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হয়েছিলেন সৌরভ। ২০১৯ পর্যন্ত সেই দায়িত্ব সামলান তিনি। ওই বছরের শেষেই বিসিসিআই সভাপতি হন সৌরভ। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী বোর্ডের দায়িত্বে মোট ছ’বছর থাকতে পারবেন তিনি। সেক্ষেত্রে ২০২৫ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতি হিসেবে কাজ চালিয়ে যেতে আর কোনও সমস্যা রইল না বাংলার মহারাজের। তবে ৭০ বছর বয়সের উপরে কোনও ব্যক্তি বোর্ডের পদে থাকতে পারবেন না। বিসিসিআই চাইছিল, সত্তরোর্ধ্ব ব্যক্তির পদ ছেড়ে দেওয়ার যে নিয়ম আছে তা তুলে নেওয়া হোক।

আরও পড়ুন:‘এক পা এক পা করে এগোতে চাই’, ছবি পোস্ট করে বার্তা জাদেজার

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...