Tuesday, April 7, 2026

কংগ্রেস ছাড়ার পর এবার জঙ্গি সংগঠনের হুমকির মুখে আজাদ

Date:

Share post:

সদ্য কংগ্রেস(Congress) ত্যাগ করেছেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ(Gulam navi azad)। তাঁর দলত্যাগের পর শোনা গিয়েছে এবার নতুন দল তৈরি করে কাশ্মীর রাজনীতিতে নয়া ইনিংস শুরু করবেন তিনি। যদিও তার আগেই উপত্যকায় লস্করের(Laskar) ছত্রছায়ায় থাকা এক জঙ্গি গোষ্ঠীর হুমকির মুখে পড়তে হল তাঁকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে।

সম্প্রতি লস্করের ওই শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে যেখানে বলা হয়েছে, গুলাম নবি আজাদের কাশ্মীরের রাজনীতিতে প্রবেশ কোনও আকস্মিক ঘটনা নয়। এটা একটা সুচিন্তিত পদক্ষেপ। কংগ্রেসে থাকাকালীনই এই বিষয়ে মনস্থ করে ফেলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর গোপন বৈঠকও হয়েছিল বলে দাবি করা হয়েছে। রীতিমতো আক্রমণ করে ওই জঙ্গি গোষ্ঠী পোস্টারে লিখেছে, ‘বিশ্বাসঘাতকের হৃদয় কখনও বিশ্বস্ততা দেখাতে পারে না। কেবল বিশ্বাসযোগ্য সাজার ভান করতে পারে মাত্র।’ উল্লেখ্য, আজাদ দল ত্যাগের পর তাঁর সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ আগেই তুলেছিল কংগ্রেস। কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, রিমোট কন্ট্রোলে বর্ষীয়ান আজাদ ও তাঁর দলকে নিয়ন্ত্রণ করবে বিজেপিই। এবার সরাসরি জঙ্গিদের হুমকির মুখে পড়লেন কাশ্মীরের বর্ষীয়ান রাজনৈতিক নেতা গুলাম নবি আজাদ।

Related articles

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...