Tuesday, June 23, 2026

রুদ্রপ্রয়াগে মিলল গোপন হ্রদের সন্ধান! গুগল ঘেঁটে হিমালয়ের বুকে নতুন আবিষ্কার

Date:

Share post:

পাহাড়ের টানে ছয় বন্ধু মাঝেমধ্যেই এখানে ওখানে বেরিয়ে যেতে পছন্দ করেন। দুঃসাহসিক অভিযানে (Adventure tourism) এবারও যাত্রা শুরু। তবে পাশাপাশি আবিষ্কারের আনন্দ। এবার গুগল আর্থ (Google Earth) দেখে হিমালয়ের (Himalaya) বুকে নতুন হ্রদ আবিষ্কার করলেন অভিষেক, আকাশ, দীপক, বিনয়, ললিত মোহন এবং অরবিন্দ। সমুদ্রতল থেকে প্রায় ১৬ হাজার ফুট উপরে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে হ্রদটি খুঁজে বার করেছেন তাঁরা। রুদ্রপ্রয়াগে (Rudraprayag) গাড়োয়াল হিমালয়ের খাঁজে লুকিয়ে ছিল নামহীন সেই হ্রদ (Lake)।

উত্তরাখণ্ডের ছয় বাসিন্দা করোনাকাল থেকেই গুগল আর্থ নিয়ে পড়াশোনা করতে শুরু করেন। তখনই এক অজানা হ্রদের সন্ধান পান তাঁরা। আগ্রহের বশেই সেই নিয়ে পড়াশোনা করতে শুরু করেন। থিওরির পরে ঠিক করেন নিজেরা দেখে আবিষ্কার করবেন। এক বছরের প্রস্তুতির পর অবশেষে ২৭ অগস্ট শুরু হয় দুঃসাহসিক সেই অভিযান। ছ’জনের সেই অভিযাত্রী দলের নেতৃত্বে ছিলেন অভিষেক পানোয়ার। তাঁর গ্রাম গৌন্দার থেকেই আসল যাত্রা শুরু হয়। প্রায় ১১ কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে তাঁরা প্রথমে মদমহেশ্বর ধাম তারপর সেখান থেকে হাড়-কাঁপানো ঠান্ডায় সামনের দিকে এগিয়ে যাওয়া। উত্তরাখণ্ডের পবিত্র শিব তীর্থগুলির মধ্যে অন্যতম এই ধাম পঞ্চকেদারের অংশ। সেই মদমহেশ্বর ধামে বেস ক্যাম্প তৈরি করেন তাঁরা। তার পর মদমহেশ্বর থেকে ছ’দিনের রুদ্ধশ্বাস অভিযান। আবহাওয়া খুব একটা অনুকূল ছিল না। অবশেষে এল সেই দিন, ১ সেপ্টেম্বর ভোরে হ্রদের ঠিক কাছে পৌঁছে যান অভিষেক, আকাশরা। তখন চোখের সামনে আবিষ্কারের আনন্দ। তাঁরা বিশ্বাস করতে পারছেন না এখনও। জানা যায় উত্তরাখণ্ড সরকারের পর্যটন দফতর (Tourism Department of Uttarakhand) অভিষেকদের এই নতুন হ্রদ আবিষ্কারের বিষয়ে তথ্য সংগ্রহ করতে শুরু করেছে।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...