Saturday, April 4, 2026

অবিশ্বাস্য! মুম্বইয়ের ব্যবসায়ীর অফিস ও লকার থেকে উদ্ধার ৪৮ কোটি টাকার গয়না

Date:

Share post:

মুম্বইয়ের (Mumbai) জাভেরি বাজার (Zaveri Bazar) থেকে ৯১ কেজি সোনা ও ৩৪০ কেজি রুপোর গয়না বাজেয়াপ্ত (Seized) করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সম্প্রতি মুম্বইয়ের অভিজাত এলাকার দুটি লকার (Locker) ও এক ব্যবসায়ীর অফিস থেকে এই বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উদ্ধার হওয়া সম্পত্তির বর্তমান বাজারমূল্য প্রায় ৪৮ কোটি টাকা বলে ইডি সূত্রে খবর।

মুম্বইয়ের জাভেরি বাজারে মোট ৭৬১টি লকার ভাড়া দেওয়া হয়। তবে ইডি সূত্রে খবর, জাভেরিতে গয়নার বাজারে অনেক লকারই ভাড়া পাওয়া যায়, যার কোনও নথি নেই। গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি একটি সংস্থার তিনটি লকারেই তল্লাশি অভিযান চালান ইডির আধিকারিকরা। আর লকার খুলতেই চোখ কপালে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। অভিযুক্ত সংস্থাটির বিরুদ্ধে ২৭০০ কোটি টাকা আর্থিক তছরুপের (Money Laundering) অভিযোগ রয়েছে।

পারেখ অ্যালুমেনিক্স (Parekh Alumenics) নামে সংস্থাটি অ্যালুমিনিয়ামের ফয়েল বক্স তৈরি করে। সংস্থাটির বিরুদ্ধে ইতিমধ্যে আড়াই হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে সংস্থার চারটি জায়গায় তল্লাশি চালায় ইডি। তার মধ্যে জাভেরি বাজারে ওই সংস্থার দু’টি লকারে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সোনা-রুপো উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...