Wednesday, May 6, 2026

Entertainment: জুম্বা ডান্সে মন মাতাতে কলকাতার বুকে Dance Miracle 2K22

Date:

Share post:

নাচ (Dance) মানেই শুধু একটা আর্ট ফর্ম নয় এক ধরণের শারীরিক কসরতও বটে। নাচের তালে শুধু মন বা মেজাজ নয় শরীর ভাল থাকে, বলেন বিশেষজ্ঞরা। আর এবার এক বিশেষ ধরণের ডান্স ফর্ম নিয়ে কলকাতার বুকে Dance Miracle 2K22 অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে রকি কিথওয়াসের (Rocky Kaithwas)’ডান্স স্টেপ’ (Dance Step) কলকাতার বুকে তাঁদের জুম্বা ক্লাসে (Zumba Class) স্বাগত জানাতে চলেছে ইচ্ছুক শিল্পীদের। ল্যাটিন-অনুপ্রাণিত নাচের ওয়ার্কআউট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গ্রুপ ব্যায়াম ক্লাসগুলির মধ্যে একটি। এবার সেই স্টেপের সাক্ষী হতে চলেছে মহানগরী। আগামী ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার কলকাতার পাইক পাড়ার মোহিত মৈত্র মঞ্চে অ্যাকোয়া জুম্বা ওয়ার্কআউট থেকে শুরু করে জুম্বা টোনিংয়ের মতো আর্ট ফর্ম অনুষ্ঠিত হতে চলেছে।

Dance Miracle 2K22-এর মূল লক্ষ হল শরীরের তালে নাচের আনন্দকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া । জুম্বা এক ধরণের ওয়ার্কআউট, যা কখনও হৃদস্পন্দন তীব্রতা বাড়িয়ে দেয় আবার কখনও কার্ডিও সহনশীলতা বাড়াতে সাহায্য করে। রকি কিথওয়াস মনে করেন আপনি যদি জুম্বা ক্লাসে যোগ দিতে চান তাহলে আপনাকে নৃত্য বিশারদ হতে হবে না, অনেকটা হালকা মুডে এই ডান্স ফর্ম রপ্ত করতে পারবেন আপনি। কারণ নাচ মানেই ছন্দময় কিছু তালে শরীরের নানা ভঙ্গিমায় আপনার মনের অভিব্যক্তি প্রকাশ করার মাধ্যম। জুম্বা মানেই যেন ডান্স পার্টি, আর সেই কারণেই সালসা, ফ্ল্যামেনকো (Flamenco)বা মেরেঙ্গু মিউজিকের (Merengue music) থেকেও জনপ্রিয় জুম্বা। এবার সেই নৃত্যকলা নিয়ে কলকাতায় Dance Step,পুজোর আগেই নতুন কিছু শিখে নেওয়ার সুযোগ!

Related articles

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...