Saturday, April 18, 2026

আর্থিক তছরুপের অভিযোগে আইটি ইঞ্জিনিয়ারের বাড়িতে লালবাজার গোয়েন্দাদের হানা

Date:

Share post:

কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শুক্রবার সকালে পানিহাটিতে পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নিউ কলোনি এলাকায় অভিযুক্ত ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেয় লালবাজার গোয়েন্দা শাখার একটি দল। অভিযুক্ত ইঞ্জিনিয়ারের নাম পার্থ গুহ। তাঁর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণার মাধ্যমে টাকা তছরুপের অভিযোগ রয়েছে। এমনকি, দেশের বাইরেও একটি বহুজাতিক সংস্থার সঙ্গে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে।

আরও পড়ুন:শুভেন্দুর কথায় বার খেয়ে জয়শ্রীরাম! নবান্ন অভিযানে পুলিশ মেরে গ্রেফতার আরও দুই

লালবাজার সূত্রের খবর, এই ইঞ্জিনিয়ারের সঙ্গে কাজ করত তার ‘ঘনিষ্ঠ’ শাকিল। তাকে প্রথমে গ্রেফতার করে অভিযুক্ত ইঞ্জিনিয়ার পার্থ মণ্ডলের নাম ও বাড়ির ঠিকানা মেলে। এরপর সেখানে অভিযান চালান গোয়েন্দা আধিকারিকরা। যদিও পলাতক পার্থ।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত পার্থ পানিহাটিতে নিউ কলোনির বাড়িটি ভাড়া নিয়েছিলেন। স্ত্রীকে নিয়ে সোদপুরের একটি অভিজাত আবাসনে স্ত্রী সঞ্চিতা গঙ্গোপাধ্যায়কে নিয়ে থাকেন।তবে মাঝেমধ্যে পানিহাটির বাড়িতেও এসে থাকতেন পার্থ। ভদ্র, মার্জিত ওই যুবককে দেখে প্রতারক বলে মনেই হয়নি। পার্থবাবুর কোনও একটা ব্যবসা আছে বলে জানতেন তাঁরা। কিন্তু সেই ব্যবসা যে প্রতারণার তা সুনেই চমকে ওঠেন সকলেই। পুলিশ অভিযুক্ত পার্থ মণ্ডলের পানিহাটির বাড়ির আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। এদিন  লালবাজারের গোয়েন্দাদের অভিযানকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...