Friday, April 3, 2026

কলকাতা পুলিশের এসটিএফ-এর জালে নিষিদ্ধ সংগঠনের সদস্য

Date:

Share post:

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে মালদার এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফের (Kolkata Police STF)। ২০১৫ সালে বাংলাদেশের ব্লগার (Bangladesh Blogger) অভিজিৎ রায়ের মৃত্যুর পেছনে ধৃতের হাত রয়েছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।

ধৃত ব্যক্তির নাম হাসনাত শেখ (Hasnat Seikh), বয়স ২৫ বছর। পুলিশ সূত্রে খবর, হাসনাত নিষিদ্ধ এক সংগঠনের ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সদস্য। উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে তাঁকে ধরে এ রাজ্যে নিয়ে এসে জেরা করছেন তদন্তকারীরা। উত্তর ২৪ পরগনার শাসন, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার, মুম্বইয়ের পর এবার উত্তরপ্রদেশের সাহারানপুর। এক মাসেরও কম সময়ের মধ্যে রাজ্য ও কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধৃত বেশ কয়েকজন সন্দেহভাজন। এসটিএফ (STF) সূত্রে দাবি, সম্প্রতি ফয়জল আহমেদ নামে ধৃত এক বাংলাদেশিকে জেরা করে হাসনাতের বিষয়ে জানতে পারা যায়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছেন অফিসারেরা। এর সঙ্গে আর কারা কারা জড়িত এবং ভবিষ্যতে এদের কোনও নাশকতামূলক কাজের পরিকল্পনা ছিল কিনা সবটা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...