Tuesday, April 7, 2026

টানা বৃষ্টিতে বিপর্যস্ত লখনউ, দেওয়াল ভেঙে অন্তত ৯ জনের মৃত্যু

Date:

Share post:

টানা বৃষ্টিতে জেরবার লখনউ সহ উত্তরপ্রদেশের একাধিক জেলা। লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন।শুক্রবার ভোরে লখনউয়ের দিলকুশা এলাকায় বাড়ির দেওয়াল ভেঙে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত আরও এক। মৃতদের মধ্যে তিনজন শিশু এবং চারজন মহিলা রয়েছেন। ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।পে লোডার দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

আরও পড়ুন:Medicine Alert: জরুরি তালিকা থেকে বাদ পড়ল র‌্যানট্যাক, জিনট্যাক

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।

উত্তরপ্রদেশ সহ গোটা উত্তর ভারতেই বৃষ্টির পরিমাণ বেড়েছে। আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে, ঝাঁসি, ওরাই, লখনউ, কানপুর, বাহরাইচ-সহ উত্তরপ্রদেশের একাধিক জেলায় গত ২৪ ঘণ্টা ধরে ভারী বৃষ্টি হচ্ছে। বরেলি, পিলভিট, শাহজাহানপুর, হারদৌই, সীতাপুর, কানপুর, প্রয়াগরাজে আগামী দু’দিন আরও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।নদীর জলস্তর বেড়েছে অনেকটাই। লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু এলাকা। গোটা রাজ্যজুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে শহরে। কিছু এলাকার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন।

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...