Saturday, June 27, 2026

আটদিন বন্দি করে মহিলাকে শারীরিক নির্যাতন, ফের কাঠগড়ায় যোগীরাজ্য

Date:

Share post:

লখিমপুরের খেরির দুই নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নারী নির্যাতনের আরেক ঘটনা প্রকাশ্যে। ঘটনাস্থল সেই বিজেপি শাসিত যোগীরাজ্য। এবার সাঙ্গারি থানা এলাকায় এক মহিলাকে বন্দি রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল। এমনকি পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। অভিযুক্ত যুবক মহিলার পূর্ব পরিচিত হওয়ায় অভিযোগ নিতেই চায়নি পুলিশ। শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন ওই নির্যাতিতা।

আরও পড়ুন:হাথরসকাণ্ডের পুনরাবৃত্তি , লখিমপুরে দুই দলিত কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার

নির্যাতিতার অভিযোগ, অজয়পাল বর্মা নামে এক যুবক তাঁকে ঘরে বন্দি রেখে দিনের পর দিন ধর্ষণ করেছে। মহিলার অভিযোগ, পুলিশের কাছে আর্জি জানিয়েও কোনও লাভ  হয়নি। ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ জানিয়েছে, গত ১৫ জুন গৌহানিয়া রেলওয়ে ক্রসিংয়ের কাছে সবজি কিনতে গিয়েছিলেন ওই মহিলা। সে সময়ই পথে অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর দেখা হয়।এরপরই বাইকে করে মহিলাকে বাড়িতে নিয়ে যান ওই যুবক। এরপরই ওই মহিলাকে আটদিন ধরে বন্দি রেখে ধর্ষণ করা হয়। অভিযুক্ত যুবকের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলেও মহিলাকে প্রাণে মারা হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এদিকে মেয়ে আট দিন ঘরে না ফেরায় উদ্বিগ্ন ওই মহিলাকে তাঁর মা অভিযুক্ত যুবকের বাড়ি যান।  সেখান থেকেই নির্যাতিতাকে উদ্ধার করেন তিনি। নির্যাতিতার অভিযোগ, স্থানীয় থানায় এই অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ নেওয়া হয়নি। তাই আদালতের দ্বারস্থ হন।

আদালতের নির্দেশ মোতাবেক এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতারের কোনও খবর মেলেনি।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...