Saturday, June 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) শেষ হল টেনিস বিশ্বের ফেডেরার যুগ। বৃহস্পতিবার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন রজার ফেডেরার। লেভার কাপের পর আর প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন না বলে জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

২) টেনিস থেকে অবসর নেওয়ার পর পরিবার এবং তাঁর অনুরাগীদের উদ্দেশে বার্তা দিলেন রজার ফেডেরার। সমর্থকদের উদ্দেশে রজার বলেন,” তোমরা আমাকে কতটা শক্তি দিয়েছ তোমরা নিজেরাই জানো না।

৩) স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ইডেনে শুক্রবার যে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে, তার উদ্বোধন হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। লিগের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মূল আকর্ষণ সেই সৌরভ।

৪) লেজেন্ডস লিগের প্রথম ম্যাচেই মুখোমুখি বীরেন্দ্র সেহবাগ ও জ্যাক কালিস। কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবার একটি চ্যারিটি ম্যাচের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা শুরু হতে চলেছে। সেহবাগ নেতৃত্ব দেবেন ‘ইন্ডিয়া মহারাজা’ দলের।

৫) টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচের সব টিকিট শেষ, জানাল আইসিসি। স্ট্যান্ডিং রুমের টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে বলে জানিয়েছে আইসিসি।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...