Saturday, June 27, 2026

ত্রিপুরা বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পায়ে ৭৫ হাজারের জুতো! নিন্দার ঝড়

Date:

Share post:

শিল্প নেই। কর্মসংস্থান নেই। নেই ভালোমানের স্বাস্থ্য পরিষেবা। বেশিরভাগ মানুষের দু’বেলা দু’মুঠো খাবার জোটে না। সেই নেই রাজ্যে বর্তমান শাসক দলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পায়ে কি-না ৭৫ হাজারের জুতো! হ্যাঁ, ত্রিপুরার প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেবের পায়ে ৭৫ হাজারি জুতো! যা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। নেট দুনিয়ায় তুমুল ভাইরাল বিপ্লবের সেই জুতো জোড়া।

বিপ্লববাবু এবার রাজ্যসভায় যাবেন। তার আগে পিছিয়ে পড়া এই রাজ্যের শাসক দলের অন্যতম শীর্ষ নেতার
পায়ে এই “মহার্ঘ” জুতো নিয়ে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির। বিশ্ববিখ্যাত “লুই ভিতাঁ” ব্র্যান্ডের জুতোর বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। যদিও বিজেপি আইটি সেল “ড্যামেজ কন্ট্রোল”-এ নেমে দাবি করেছে, বিপ্লবের পায়ে যে জুতোর ছবি ভাইরাল হয়েছে, তার দাম নাকি মাত্র ৪০০ টাকা। তবে বিজেপির নেতা-মন্ত্রীরা এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। মুখ লুকিয়ে বেড়াচ্ছেন।

তৃণমূল-সহ বিরোধীদের বক্তব্য, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে নিজের নামাঙ্কিত ১০ লাখি পোশাক পরেন, সেখানে বিজেপির একজন রাজ্য নেতা হিসেবে বিপ্লবের পায়ে ৭৫ হাজারি জুতো দেখা যাবে, সেটাই তো স্বাভাবিক! বিরোধীদের আরও খোঁচা, রান্নার গ্যাস-সহ জ্বালানির দামবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর আকাশ ছুঁয়েছে।
দেশের মানুষ খেতে পেলেন কি না সেদিকে নজর নেই, বিজেপি নেতারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত। মানুষ সব দেখছে, বুঝছে। সময় মতো জবাব মানুষই দেবে।

আরও পড়ুন:আটদিন বন্দি করে মহিলাকে শারীরিক নির্যাতন, ফের কাঠগড়ায় যোগীরাজ্য

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...