Saturday, June 27, 2026

সশরীরে আজ আদালতে পেশ পার্থ চট্টোপাধ্যায়কে

Date:

Share post:

এসএসসি দুর্নীতিকাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে ইডির পর এবার নিজেদের হেফাজতে নিতে চাই সিবিআই। বৃহস্পতিবার আলিপুর জজ কোর্টের বিশেষ সিবিআই বিচারকের কাছে এই মর্মে আবেদন করেছে সিবিআই।ইডি হেফাজতের মেয়াদ কাটিয়ে এই মুহুর্তে বিচার বিভাগীয় হেফাজতে আছেন পার্থ। আপাতত তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। এখান থেকে বেলা ১১টার কিছু পরেই তাঁকে বের করে পেশ করা হবে আলিপুর বিশেষ সিবিআই আদালতে। সিবিআই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ, শুক্রবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আবেদন মঞ্জুর হলে এবার নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে যেতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন:৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়

প্রায় দু’মাস হতে চলল নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। সেখানেই ইডি দফায় দফায় গিয়ে জেরা করছে তাঁকে। বুধবারই তাঁকে ভার্চুয়ালি পেশ করা হয় আদালতে। পার্থর আইনজীবী জামিনের আর্জি জানালেও বিচারক তা মঞ্জুর করেননি। আরও ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে।কিন্তু আজ সিবিআই-এর আবেদন মঞ্জুর হলে তাঁকে সিবিআই হেফাজতে রাখা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। এবার গোটা ঘটনায় পার্থ এবং কল্যাণকে প্রথমে আলাদা করে এবং পরে মুখোমুখি বসিয়ে জেরার পরিকল্পনা রয়েছে সিবিআই-এর।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...