Saturday, June 27, 2026

ফেডেরারকে শুভেচ্ছা মেসি-নাদালের

Date:

Share post:

বৃহস্পতিবারই টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন রজার ফেডেরার ( Roger Federer)। লেভার কাপের পর আর প্রতিযোগিতামূলক টেনিস খেলবেন না বলে জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এমনটাই ঘোষণা করেছেন তিনি। গত বছর উইম্বলডনের পর চোটের জন্য খেলেননি ফেডেরার। তাঁর কোর্টে ফেরা নিয়ে চলছিল জল্পনা। তার মধ্যেই অবসর ঘোষণা করেন তিনি। আর ফেডেরারের এমন বিদায়বার্তা স্বাভাবিকভাবেই আলোচিত হচ্ছে ক্রীড়াজগতে। এই পরিস্থিতিতে এবার ফেডেরারকে শুভেচ্ছা জানালেন ক্রীড়াজগতের দুই কিংবদন্তী লিওনেল মেসি এবং রাফায়েল নাদাল। ফুটবল জগতের মানুষ হলেও মেসি ফেডেরারের অন্যতম বড় অনুরাগী। এদিকে টেনিস জগতে দুই মহারথী হিসেবে একে অন‍্যের সঙ্গে লড়ে গিয়েছেন ফেডেরার-নাদাল, অথচ দুজনের মধ্যেকার শ্রদ্ধা ও ভালোবাসা দেখার মত।

ফেডেরার অবসর নিতেই মেসি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “একজন অসাধারণ খেলোয়াড়, টেনিসের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, এবং একজন অ্যাথলিট হিসেবে সকলের কাছে উদাহরণ। নতুন মঞ্চের জন্য শুভেচ্ছা, আমরা আপনাকে কোর্টে মিস করব।”

অপরদিকে কোর্টে যার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতে উঠতেন রজার, সেই নাদাল তার সোশ্যাল মিডিয়ায় লেখেন,” প্রিয় রজার, আমার প্রিয় বন্ধু ও প্রতিদ্বন্দ্বী। আমি চাইতাম যাতে এমন দিন কখনও না আসুক। আমার কাছে ব্যক্তিগতভাবে এবং ক্রীড়া বিশ্বের জন্য এটি খুবই দুঃখের দিন। খুবই আনন্দের এবং গর্বের বিষয় যে তোমার সঙ্গে এত বছর খেলতে পেরেছি, কোর্টের ভেতরে ও বাইরে এত মুহুর্ত উপভোগ করতে পেরেছি। আগামী ভবিষ্যতেও আমরা এমন আরও মুহুর্ত ভাগ করব, এখনও একসঙ্গে অনেক কিছু করার আছে, আমরা জানি। এখন, আমি তোমাকে শুভেচ্ছা জানাই তোমার স্ত্রী মিরকা, তোমার সন্তান, তোমার পরিবারের সঙ্গে আগামী দিনগুলির জন্য। লন্ডনে দেখা হচ্ছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...