Saturday, June 27, 2026

দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার দিল্লির AAP বিধায়ক

Date:

Share post:

দু’বছরের পুরনো একটি মামলায় গ্রেফতার হলেন দিল্লির আপ বিধায়ক (AAP MLA) আমানাতুল্লা খান (Amanatullah Khan)। শুক্রবার আপ বিধায়ককে গ্রেফতার করল দিল্লি পুলিশের(Delhi police) দুর্নীতি দমন শাখা। দিল্লি ওয়াকফ বোর্ডের অবৈধ নিয়োগ সংক্রান্ত অভিযোগে আমানুতুল্লার বাড়ি ও অন্যান্য জায়গায় তল্লাশি চালায় এসিবি (ACB) । এই হানায় নগদ ১২ লক্ষ টাকা নগদ ও একটি লাইসেন্সহীন আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি দিল্লি পুলিশের।

 

একাধিক দুর্নীতির অভিযোগে দিল্লির আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে তৎপর ইডি (ED), সিবিআইয়ের (CBI) মতো কেন্দ্রীয় সংস্থাগুলি। তার মাঝেই দিল্লি পুলিশের হাতে আপ বিধায়কের গ্রেফতার নিয়ে রাজনৈতিক উত্তাপের পারদ চরমে উঠেছে। এই ঘটনায় দল বিধায়কের পাশে রয়েছে বলেই জানিয়েছে আপ শীর্ষ নেতৃত্ব। দলীয় বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। বিজেপির নির্দেশে আপকে জনমানসে অপদস্থ ও বিধায়কের ভাবমূর্তি নষ্ট করার এটা একটা প্রচেষ্টা বলেই জানিয়েছে দলের এক মুখপাত্র।

প্রসঙ্গত, শুক্রবারই ওয়াকফ বোর্ডের বেনিয়মের মামলায় প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় আপ বিধায়ককে। তল্লাশি চালানোর পর গ্রেফতার করে আমানাতুল্লাকে। ২০২০ সালের পুরনো মামলায় শুক্রবার দুপুরে আচমকা জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল আমানাতুল্লাকে। দুর্নীতিদমন শাখার তরফে বলা হয়েছে, আমানাতুল্লা খান যখন দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তখন সমস্ত নিয়ম ও সরকারি গাইডলাইন অগ্রাহ্য করে ৩২ জনকে বেআইনিভাবে নিয়োগ করেছিলেন। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। দিল্লি ওয়াকফ বোর্ডের তৎকালীন সিইও অবৈধ নিয়োগের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি স্মারকলিপি জমা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বিধায়ককে।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...