Saturday, June 27, 2026

মোদির জন্মদিনে ৫৬ পদের থালি! শেষ করতে পারলে ৮ লক্ষ টাকা পুরস্কার

Date:

Share post:

প্রধানমন্ত্রীর(Prime Minister) জন্মদিন বলে কথা। ফলে সেখানে এলাহী আয়োজন থাকাটাই স্বাভাবিক। সরকারি উদ্যোগে নরেন্দ্র মোদির(Narendra Modi) জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যান এ ছাড়া হয়েছে ৮টি আফ্রিকা। এবার মোদি গুণমুগ্ধ সাধারণ মানুষও তার জন্মদিনে ঢালাও ব্যবস্থার উদ্যোগ নিলেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে ৫৬ পদ বিশিষ্ট বিশেষ থালির ব্যবস্থা করল দিল্লির(Delhi) একটি রেস্তোরাঁ। মোদির ৫৬ ইঞ্চি বুকের ছাতির অংকেই এই ৫৬ পদের ব্যবস্থা। বিশেষ এই থালির নাম রাখা হয়েছে ‘৫৬ ইঞ্চি মোদিজি থালি’। যা কেউ খেয়ে শেষ করতে পারলে দেওয়া হবে বিপুল অংকে পুরস্কার।

রেস্তোরাঁর মালিক সুমিত কালরা জানিয়েছেন, কোনও যুগলের মধ্যে যে কোনও একজন যদি চল্লিশ মিনিটে এই থালি শেষ করতে পারন, তাহলে ওই যুগলকে সাড়ে আট লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷ রেস্তোরাঁর মালিক সুমিত কালরা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুবই শ্রদ্ধা করি৷ তিনি আমাদের দেশের গর্ব৷ তাঁর জন্মদিনে আমরা অভিনব কিছু উপহার দিতে চেয়েছিলাম৷ সেই কারণে আমরা এই রাজকীয় থালির আয়োজন করে মোদিজির নামে রেখেছি৷ আমরা প্রধানমন্ত্রীকে এই থালি উপহার দিতে চেয়েছিলাম এবং তিনি এখানে এসে এই থালি খেলে খুবই খুশি হতাম৷ কিন্তু নিরাপত্তার কারণেই তা সম্ভব নয়৷’

অবশ্য থালি শেষ করতে না পারলেও পুরস্কার জেতার সুযোগ থাকছে৷ ১৭ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা এই থালি খাবেন, তাঁদের মধ্যে ভাগ্যবান দু’ জন বিনামূল্যে কেদারনাথ ঘুরে আসতে পারবেন৷ যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয় জায়গা কেদারনাথ, তাই সেই জায়গাকেই বেছে নেওয়া হয়েছে৷

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...