Saturday, June 27, 2026

Accident: বিশ্বকর্মা পুজোর দিন গাড়ি দুর্ঘটনায় জখম ৪

Date:

Share post:

শহরের বুকে ফের পথ দুর্ঘটনা (Road Accident)। বেপরোয়া গতির জেরে একের পর এক গাড়িতে ধাক্কা দিল মিনিডোর (Mini Door)। ঘটনার জেরে চারজন গুরুতর যখন হয়েছেন, দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station) এলাকার গড়িয়া স্টেশনের (Garia Station) কাছে। স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল দশটা নাগাদ গড়িয়া স্টেশনের দিক থেকে খেয়াদা যাওয়ার পথে, পরপর দুটি সাইকেল, দুটি মোটরবাইক ও একটি স্কুটারে ধাক্কা মারে বেপরোয়া একটি মিনি ডোর। চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে গেলে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকেরা। ইতিমধ্যেই গাড়ির চালককে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে মিনিডোর যিনি চালাচ্ছিলেন তিনি নাবালক। স্থানীয়রা বলছেন বেপরোয়া গাড়ি চালানোর জন্য এই রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে। তদন্তে নেমেছে পুলিশ।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...