Tuesday, March 3, 2026

ঘরোয়া টি-২০ ফর্ম‍্যাটে নতুন নিয়ম আনছে বিসিসিআই: সূত্র

Date:

Share post:

টি-২০ ফর্ম‍্যাটে নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই (BCCI)। সূত্রের খবর, আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির মত টি-২০ টুর্নামেন্টগুলিতে এক নতুন নিয়ম আনতে চলেছে বিসিসিআই। এই নিয়ম হল, ইমপ্যাক্ট প্লেয়ার। বিসিসিআইয়ের তরফ থেকে জানা গিয়েছে, এই ইমপ্যাক্ট প্লেয়ার হল একজন পরিবর্ত খেলোয়াড়, যা প্রতিটি দলে থাকবে এবং খেলায় অংশগ্রহণ করতে পারবে। সূত্রের খবর, এই নিয়ে ইতিমধ্যে বিসিসিআই  সমস্ত রাজ্য অ্যাসোসিয়েশনকে সার্কুলার পাঠিয়েছে।

সেই সার্কুলারে বলা হয়েছে,”টি-২০ ক্রিকেটের উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধিতে, এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা খেলার নতুন ক্ষেত্রকে বিচরণ করি এবং শুধু দর্শকদের জন্য নয়, অংশগ্রহণকারী দলগুলির স্ট্র্যাটেজিক দৃষ্টিভঙ্গি আরও আকর্ষণীয় করা যায় যাতে এই ফর্ম্যাট আরও স্পেশ্যাল হয়।” এরপর ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম উল্লেখ করে বিসিসিআই লিখেছে, “প্রতিটি দলকে প্রথম একাদশের সঙ্গে সঙ্গে চারটি পরিবর্তের নাম ঘোষণা করে হবে টসের সময়। এই চার পরিবর্তের মধ্যে, একজন খেলোয়াড়কে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা যাবে।”

এর পাশাপাশি আরও বলা হয়, “প্রতিটি দল উভয় ইনিংসের ১৪তম ওভারের আগে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবহার করতে পারবে। ১৪তম ওভারের আগে প্লেয়িং একাদশের ১১ বা ১২ নম্বর প্লেয়ারকে ব্যবহার করতে পারে। তবে এমন ক্রিকেটারদের বদলানো যাবে, যারা এক ওভারের বেশি ব্যাট বা বোলিং করতে পারবে না। ফলে একটি ম্যাচ চলাকালীন উভয় দলই একজন প্রভাবশালী খেলোয়াড়কে একবার ব্যবহার করতে পারে। এতে টি-২০ ফরম্যাট আরও আকর্ষণীয় হয়ে উঠবে।তবে ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারকে সাসপেন্ড করা হলে, তাঁর জায়গায় ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবহার করা যাবে না।”

ঠিক এরকমই একটি নিয়ম রয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। যেখানে এর নাম রয়েছে ‘এক্স ফ্যাক্টর প্লেয়ার’। এই এক্স ফ্যাক্টর প্লেয়ার দলের দ্বাদশ বা ত্রয়োদশ খেলোয়াড় হতে পারেন, যিনি প্রথম ইনিংসের দশম ওভারের পর নামতে পারেন এবং তিনি এমন এক খেলোয়াড়কে পরিবর্তন করতে পারবেন যিনি এক ওভারের বেশি ব্যাট বা বল করেননি।

আরও পড়ুন:লেজেন্ডস ক্রিকেট লিগে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৬ উইকেটে হারাল ইন্ডিয়া মহারাজাস

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...