Tuesday, June 23, 2026

৪৫ বছরে বেকারত্ব সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, ‘ভারত জোড়ো যাত্রায়’ কেন্দ্রকে ধুয়ে দিলেন রাহুল

Date:

Share post:

দেশে বেকারত্ব (Unemployment) ৪৫ বছরে সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। শিক্ষিত যুবক-যুবতীরা কাজের জন্য হন্যে হয়ে ঘুরছেন। আমাদের দায়িত্ব ও কর্তব্য হল, তাঁদের ভবিষ্যত মজবুত করা। তাঁদের মধ্যে উৎসাহী ভাবনার সঞ্চার করা। দেশের তরুণ যুবদের সঙ্গে তাঁর কথা হচ্ছে প্রতিনিয়ত। সরকারের থেকে যুব সমাজ কী চায় তা জানার চেষ্টা করা হচ্ছে। ফেসবুক পোস্ট (Facebook Post) করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Congress Leader Rahul Gandhi)। শনিবার ‘ভারত জোড়ো যাত্রা’র (Bharat Jodo Yatra) নবম দিন। বর্তমানে কেরলের (Kerala) কোল্লাম জেলার নিন্দাকারায় পৌঁছেছেন সোনিয়া পুত্র। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে পোস্ট করে কেন্দ্রের বিজেপি সরকারকে ধুয়ে দেন রাহুল।

রাহুলের দাবি, তাঁর দলের ভারত জোড়ো যাত্রা ঘৃণার রাজনীতির উপর ভালবাসার জয় নিশ্চিত করবে। রাহুল গান্ধী বলেন, বিদ্বেষের রাজনীতির (Politics oh Hate) উপর আমাদের ভালোবাসা জয়ী হবে। মানুষ আমার সঙ্গী এবং একসঙ্গে আমরা ভারতকে সংযুক্ত করছি। এর আগে, কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা শুরুর আগে, রাহুল গান্ধী একটি আবেগপূর্ণ নোট শেয়ার করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে তাঁর বাবা ‘ঘৃণার রাজনীতির শিকার’। তবে তিনি তাঁর প্রিয় দেশকে কোনওভাবেই হারাতে চান না।

গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয় কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’। প্রায় ৩৫৭০ কিলোমিটার পথ অতিক্রম করে জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) তা শেষ হওয়ার কথা। শনিবার সকালে কেরলের নিন্দাকারায় (Neendakara) পৌঁছে সেখানে কাজু বাগানের কর্মী, ছোট ব্যবসায়ী, উদ্যোগপতি, শ্রমিক সংগঠনগুলির সঙ্গে কথা বলেন রাহুল। তিনি বলেন, ভারতের যুব সম্প্রদায়কে বুঝতে পারলে, তাঁদের শক্তিকে কাজে লাগাতে পারলেই দেশ এগোবে। শনিবার বিকেল ৫টায় চাভারা বাসস্ট্যান্ড থেকে ফের যাত্রা শুরু করে করুণাগাপল্লিতে গিয়ে থামবেন পদযাত্রীরা। সেখানেই রাত কাটানোর ব্যবস্থা করা হয়েছে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...