Wednesday, April 1, 2026

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন চন্দন সেন

Date:

Share post:

ফের আন্তর্জাতিক মঞ্চে বাঙালির সাফল্য। এবার প্যাসিফিক মেরিডিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Pacific Meridian International Film Festival) শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন চন্দন সেন (Chandan Sen)। ‘দ্য ক্লাউড অ্যান্ড ম্যান’ (The Cloud & Man) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরষ্কার পেয়েছেন তিনি। অভিনন্দন বন্দোপাধ্যায় (Abhinandan Banerjee) পরিচালিত ‘দ্য ক্লাউড অ্যান্ড ম্যান’ সিনেমাটি গত বছর অর্থাৎ ২০২১ সালে মুক্তি পায়। সদ্য পিতৃ হারা এক মধ্যবয়সী ব্যক্তির সঙ্গে মেঘের জটিল সম্পর্ক নিয়ে এই ছবি। এই ছবিতে একাধিক নাট্য ব্যক্তিত্ব অভিনয় করেছেন। চন্দন সেন ছাড়াও রয়েছেন ব্রাত্য বসু (Bratya Basu), দেবেশ রায়চৌধুরী(Debesh Roychowdhury) সহ একাধিক বিশিষ্ট অভিনেতারা। এবার সেই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন চন্দন সেন।

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর প্যাসিফিক মেরিডিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (PMIFF) পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু চন্দন সেনই নন, এই মঞ্চে সম্মানিত হয়েছেন আরও এক ভারতীয়। PMIFF এর মঞ্চে ‘পেড্রো’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন নাতেশ হেগরে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...