Wednesday, June 24, 2026

রাজনৈতিক সৌজন্য: মোদির জন্মদিনে শুভেচ্ছা মমতা-অভিষেকের

Date:

Share post:

বাহাত্তরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তালিকায় রয়েছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বও। সৌজন্যের বিষয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) চিরকালই এগিয়ে। শনিবার প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে টুইট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)।

Twitter Handle-এ মমতা লেখেন,
“মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানাই। আপনার সুস্থ ও মঙ্গলময় দীর্ঘ জীবন হোক।”

প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মঙ্গলময় সুস্থ দীর্ঘ জীবন কামনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এছাড়াও অরবিন্দ কেজরিওয়াল-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী কে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...