Wednesday, June 24, 2026

টিটাগড়ে স্কুলের ছাদে ক্লাস চলাকালীন বি*স্ফোরণ, আতঙ্কিত পড়ুয়ারা

Date:

Share post:

টিটাগড়ের স্কুলের (School) ছাদে ক্লাস চলাকালীন বি*স্ফোরণ। শনিবার সকালে এই ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়ায় স্কুল চত্বরে। বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল, না কি ছাদেই রাখা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল ১১টা নাগাদ টিটাগড়ের সাউথ স্টেশন রোডের স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই ছাদে প্রচণ্ড জোরে শব্দ হয়। আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা।  স্কুলটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যেও। তবে বোমার আঘাতে কেউ জ*খম হননি। খবরটি জানাজানি হতেই ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিশ। কীভাবে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে পেরেক উদ্ধার করেছে পুলিশ।

ওই স্কুলের এক শিক্ষক জানান, স্কুলে সেকেন্ড পিরিয়ড চলাকালীন আচমকা তীব্র শব্দে সবাই চমকে যান। দেখা যায় ছাদের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ছাদ বন্ধ রাখা হয়। গিয়ে দেখা যায় সেখানে বোমা ফেটেছে। ঘটনায় পুলিশের তরফ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...