Wednesday, June 24, 2026

শিক্ষক বদলি স্থগিত করার ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশ মেনে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আগেই। সেইমতো ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন ১৮৭ জন চাকরি প্রার্থী। এরই মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education) শিক্ষক বদলির বিষয়টিকে আপাতত স্থগিত রাখার কথা জানিয়ে দিল।

আগামী ১৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার ইন্টারভিউয়ের জন্য আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে আসতে বলা হয়েছে ১৮৭ জনকে। তিন দফায় এই ১৮৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেইমতোই শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার মাঝে যদি শিক্ষক বদলি চলতে থাকে তাহলে শূন্য পদ খুঁজে বের করার ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে মনে করছে পর্ষদ। আর ঠিক সেই কারণের জন্যই আপাতত প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়টিকে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানান হয়েছে পুজোর পরই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো একধাপ এগিয়ে যাবে শিক্ষা পর্ষদ। তবে আপাতত এই ১৮৭ জনের নিয়োগের ক্ষেত্রে যাতে কোন জটিলতা তৈরি হয়, সেই ব্যাপারকে নিশ্চিত করতেই আপাতত শিক্ষক বদলি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা পর্ষদ বলেই মনে করছেন শিক্ষাবিদরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...