Friday, April 3, 2026

ভারতীয় দলে আর কোচিং নয়, বললেন শাস্ত্রী

Date:

Share post:

২০২১ টি-২০ বিশ্বকাপের (World Cup) পর ভারতীয় দলের দায়িত্ব ছেড়েছেন রবি শাস্ত্রী। বিরাট কোহলি, রোহিত শর্মাদের কোচিং-এর দায়িত্ব থেকে সরে এসে নিজের পুরোনো কাজ অর্থাৎ ধারাভাষ‍্যে ফিরে এসেছেন তিনি। তবে জল্পনা চলছিল ফেল কোচের দায়িত্ব নিতে পারেন শাস্ত্রী। এই জল্পনার মাঝে নিজের কোচিং করানো নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন হেডস‍্যার।

 

এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন,”ভারতীয় দলের কোচ হিসাবে আমার কাজ শেষ। সাত বছরে যা করার ছিল করেছি। আর পুরনো দায়িত্বে ফিরব না। যদি সুযোগ পাই, তৃণমূল স্তরে কোচিং করাব। নতুন ক্রিকেটার তুলে আনব। তার জন্য আমার কিছু পরিকল্পনাও আছে। কিন্তু আর ভারতীয় দলের কোচিং নয়। এখন আমি দূরে বসে খেলা উপভোগ করতে চাই।”

২০২১ সালে টি-২০ বিশ্বকাপে ভারত ছিটকে যাওয়ার পর শাস্ত্রীর সঙ্গে ভারতীয় দলের সম্পর্ক ছিন্ন হয়। তাঁর মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। তাঁকে আর কোচের পদে রাখা হয়নি।

আরও পড়ুন:ভারতীয় সাংবাদিকের ফোন কেড়ে নেওয়া প্রসঙ্গে মুখ খুললেন রামিজ রাজা

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...