Wednesday, June 24, 2026

চলতি বছরে ৮৩ বিলিয়ন ডলার সঞ্চিত বিদেশি মুদ্রা বিক্রি করেছে রিজার্ভ ব্যাংক

Date:

Share post:

ভারতীয় মুদ্রার দর লাগাতার কমতে থাকায় রিজার্ভ ব্যাংকের সঞ্চিত ডলারের টান পড়েছে। যার জেরে ক্রমাগত কমছে দেশের বিদেশী মুদ্রার ভান্ডার। গত সপ্তাহে বিদেশি মুদ্রার ভান্ডার ২.২৩ আরব ডলার কমে গিয়ে ৫৫০.৮৭ আরব ডলারে পৌঁছে গিয়েছে। এই নিয়ে টানা ছয় সপ্তাহ ক্রমাগত কমলো দেশের বিদেশী মুদ্রার ভান্ডার।

রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত সাপ্তাহিক তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার ‘অ্যাসেট’ কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার সঞ্চয় কমেছে। চলতি সপ্তাহে FCA ২.৫১ বিলিয়ন ডলার কমে ৪৮৯.৫৯ বিলিয়ন ডলার হয়েছে। তবে এই সময়ে সোনার রিজার্ভ ৩৪০ মিলিয়ন ডলার বেড়ে ৩৮.৬৪ বিলিয়ন ডলার হয়েছে।

ইউক্রেন সংকটের পর থেকে টাকার দাম লাগাতার পড়ছে। বর্তমানে ডলারের তুলনায় টাকার দাম কমে গিয়ে প্রায় ৮০ টাকা ছুঁয়ে ফেলেছে। এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করতে সঞ্চিত ডলার বিক্রি করতে হচ্ছে রিজার্ভ ব্যাংককে। ক্রমাগত নিম্নমুখী টাকার দামকে সামাল দিতে শুধুমাত্র জুলাই মাসে ১৯ বিলিয়ন সঞ্চিত ডলার বিক্রি করেছে রিজার্ভ ব্যাংক। গত মার্চ মাসেও টাকার দামের পতন ঠেকাতে ২০.১০ বিলিয়ন ডলারের বিদেশি মুদ্রা বিক্রি করেছিল রিজার্ভ ব্যাংক। সব মিলিয়ে চলতি বছরে ৮৩ বিলিয়ন ডলার সঞ্চিত বিদেশি মুদ্রা বিক্রি করেছে রিজার্ভ ব্যাংক। যা এক দশকে রিজার্ভ ব্যাংকের সঞ্চিত বিদেশি মুদ্রার সবচেয়ে বড় পতন বলে জানা যাচ্ছে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...