Friday, April 3, 2026

সিবিআই হেফাজতে চরম অস্বস্তিতে রাত কাটালেন পার্থ চট্টোপাধ্যায়

Date:

Share post:

এক হেফাজত থেকে আরেক হেফাজত, রেহাই মিলছে না কিছুতেই। অসহায় বোধ করছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ইডির (ED) পর এবার সিবিআই (CBI) হেফাজতে অসস্তিতেই কাটল প্রথম রাত।

প্রেসিডেন্সির সংশোধনাগার (Presidency Correctional Home)এখন আর ঠিকানা নয়। নতুন জায়গার নাম নিজাম প্যালেসের এসএসও বিল্ডিং (SSO building)। সেখানকারই গেস্ট রুমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় রয়েছেন। দুজনের জন্য দুটি আলাদা গেস্টরুমের ব্যবস্থা করা হয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বেশ কয়েকদিন কাটিয়েছেন ইডি (ED) হেফাজতে। তারপর ছিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। এর মাঝেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন জানায় আলিপুর আদালতে। শুক্রবার শুনানিতে সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। তাই আগামী ২১ তারিখ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থাকছেন নিজাম প্যালেসের (Nizam Palace) ঠিকানাতেই। তবে সূত্রের খবর প্রথম রাতে নাকি ভালো করে ঘুমোতে পারেননি তিনি। এমনিতেই স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত পার্থ। ফলে রাতে একাধিকবার ঘুম ভেঙে গিয়েছিল বলেই জানা যাচ্ছে। শারীরিক নানা সমস্যার কারণে তাঁকে একাধিক ওষুধ খেতে হয়। কিন্তু তাড়াহুড়োর মধ্যে সব ওষুধ আনা সম্ভব হয়নি বলে কিছুটা অনিয়ম হয়েছে দাবি করছেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি চিকিৎসার কারণে তাঁকে বিশেষ কিছু যন্ত্র ব্যবহার করতে হয় যেগুলো নিজাম প্যালেসে অমিল। ফলে প্রথম রাতটা সুখকর হলো না পার্থ চট্টোপাধ্যায়ের। থাকতে হবে আরও পাঁচটা দিন!

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...