Wednesday, June 3, 2026

পুজোর মুখে সুখবর ! রাস্তায় ১০০ টি সরকারি বাস নামাচ্ছে পরিবহন দফতর

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো (Durga Puja)। করোনা কাটিয়ে এবারের পুজোতে প্রাণ ভরে আনন্দ করতে চায় বাংলা এবং বাঙালি। পুজোর দিনের ভিড় নিয়ন্ত্রণ করতে এবং কলকাতার ট্রাফিক (Kolkata Traffic)ব্যবস্থাকে সচল রাখতে ১০০ টি সরকারি বাস (Bus)নামাতে চলেছে রাজ্য পরিবহণ দফতর (West Bengal Transport Department)। পাশাপাশি যাত্রী ভাড়া নিয়ন্ত্রণ করতেও সচেষ্ট সরকার (Government of West Bengal)।

সূত্রের খবর পুজোর প্রাক্কালে বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। যার মধ্যে রয়েছে ১০০ টি সরকারি বাস চালানর কথাও। পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্য সরকারের হাতে বর্তমানে ২ হাজার ২৬৯টি সরকারি বাস আছে। যার মধ্যে এখন প্রায় ১৮০০ বাস নিয়মিত পথে নামছে। এবার কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু রুটে এসি ও নন এসি মিলিয়ে মোট ১০০টি সরকারি বাস নামাচ্ছে পরিবহণ দফতর। পাশাপাশি শহর তথা রাজ্যকে অপরাধ মুক্ত করতে বাণিজ্যিক গাড়িতে এবার ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস (Vehicle location tracking device) বাধ্যতামূলক করতে চলেছে পরিবহণ দফতর। বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া নিয়ন্ত্রণ ও নজরদারি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। জানা যাচ্ছে পুজোর পর পিপিপি মডেলে আরও ১২০টি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা করা হচ্ছে।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...