Saturday, April 4, 2026

অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা ভারতীয় দলে, করোনা আক্রান্ত মহম্মদ শামি

Date:

Share post:

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে বড় ধাক্কা ভারতীয় দলে। করোনা আক্রান্ত মহম্মদ শামি। যার ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে পারবেন না তিনি। শনিবার মোহালিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল শামির। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ থেকে সম্ভবত ছিটকে গেলেন তিনি। আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে এই ফর্ম্যাটে অস্ট্রেলিয়া সিরিজ ছিল শামির নিজেকে প্রমাণ করার। কিন্তু সেটিতেও ব‍্যাঘাত ঘটল।

শনিবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে মোহালিতে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মারা। কিন্তু তাঁদের সঙ্গে যেতে পারেননি শামি। করোনায় আক্রান্ত হওয়ায় আগামী সাত দিন বাড়িতে নিভৃতবাসে থাকবেন তিনি। এদিকে সূত্রের খবর, শামির পরিবর্তে দলে আসতে পারেন অভিজ্ঞ পেসার উমেশ যাদব। সাড়ে তিন বছর পর ভারতের সাদা-বল দলে সুযোগ পেতে পারেন ভারতীয় দলের এই পেসার। ২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। আগামী ২০, ২৩ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে মোহালি, নাগপুর ও হায়দরাবাদে হবে এই তিন ম্যাচের সিরিজ।

আরও পড়ুন:.Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...