Monday, April 6, 2026

Dengue: নভেম্বর পর্যন্ত থাকবে ডেঙ্গির প্রকোপ আশঙ্কা স্বাস্থ্য ভবনের

Date:

Share post:

কিছুতেই মিলছে না রেহাই। পুজোর মুখে স্বাস্থ্যকর্তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি (Dengue)। যত দিন যাচ্ছে ততই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ করল রাজ্য সরকার (Government of West Bengal)। আগামী নভেম্বর পর্যন্ত থাকবে ডেঙ্গির এই নতুন স্ট্রেনের দাপট, আশঙ্কা প্রকাশ করল স্বাস্থ্য ভবন। শনিবারই রাজ্যের বেসরকারি হাসপাতালগুলির কর্তাদের নিয়ে স্বাস্থ্যভবন থেকে ভার্চুয়াল বৈঠক (Virtual Meeting) করা হয়।

প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন মহিলা, মোবাইল চার্জার কাজে লাগিয়ে নবজাতকের জন্ম দিলেন বাবা

বিশেষজ্ঞরা বলছেন গত ২ বছর ধরে করোনা দাপট দেখিয়েছে, কিন্তু এবারের পুজোয় চিন্তার কারণ ডেঙ্গি। শুক্রবার ৫৬৬ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে খবর। এই নিয়ে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১২ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যেই বেসরকারি হাসপাতালগুলোকে এক গুচ্ছ নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য ভবন। যেখানে বলা হয়েছে ডেঙ্গি বা ম্যালেরিয়ার উপসর্গ নিয়ে যে রোগীই হাসপাতালে আসবেন, এলাইজা পদ্ধতিতে তাঁর NS-1 টেস্ট করান বাধ্যতামূলক।সেক্ষেত্রে যদি কারোর ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে তাহলে স্বাস্থ্য দফতরের নিয়ম মেনে আক্রান্তের চিকিত্‍সা করতে হবে । বেসরকারি হাসপাতালগুলিকে (Private Hospital) ডেঙ্গি আক্রান্তদের জন্য বেড সংখ্যা বাড়াতে হবে। ডেঙ্গি-ম্যালেরিয়া পরীক্ষার জন্য সব বেসরকারি হাসপাতালকেই ন্যায্য টাকা নিতে হবে। কোনও অভিযোগ উঠলে সরকার সেই ব্যাপারে হস্তক্ষেপ করবে। পাশাপাশি অতিরিক্ত বিল যাতে না নেওয়া হয় সেই দিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...