Friday, June 26, 2026

মঙ্গলবার মোহালিতে ভারতের ম‍্যাচ, বিপাকে পাঞ্জাব ক্রিকেট সংস্থা, বকেয়া পাঁচ কোটি মেটানোর নির্দেশ পুলিশের

Date:

Share post:

মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার ( Australia) বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। কিন্তু তার আগে সেই ম্যাচের ঘিরে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্ন। ম্যাচের আগে অর্থাৎ গত শনিবার পাঞ্জাব ক্রিকেট সংস্থাকে কড়া চিঠি দিল চণ্ডীগড় পুলিশ। বকেয়া পাঁচ কোটি টাকা দ্রুত মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে পাঞ্জাব ক্রিকেট সংস্থাকে।

শনিবার ভারতীয় দল পৌঁছায় মোহালিতে।  ওই দিনই এসএসপি ট্র্যাফিক মণীশা চৌধুরি এই বিষয়টি প্রকাশ্যে আনেন। এই নিয়ে তিনি বলেন,” ভারত এবং অস্ট্রেলিয়া, দু’টি দলেরই নিরাপত্তার দায়িত্বে রয়েছি আমরা। মোহালিতে আগে যে ম্যাচ হয়েছে, তার টাকা এখনও আমরা পাইনি। সেই ম্যাচগুলিতে চণ্ডীগড় পুলিশই দায়িত্বে ছিল। তা দ্রুত মিটিয়ে দেওয়ার আবেদন করেছি।”

চণ্ডীগড় পুলিশের দাবি, গত পাঁচ বছরে মোহালিতে ভারতীয় দলের যা ম্যাচ হয়েছে, সেখানে নিরাপত্তার দায়িত্ব তারাই ছিল। সেই খরচ বাবদ পিসিএ-র কাছে পাঁচ কোটি টাকা বকেয়া রয়েছে তাদের।

আরও পড়ুন:লজেন্স মাসিকে বিশেষ সম্মান সুনীলদের

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...