Wednesday, June 10, 2026

লজেন্স মাসিকে বিশেষ সম্মান সুনীলদের

Date:

Share post:

নাম যমুনা দাস হলেও, কলকাতা ময়দান তাকে চেনে ‘লজেন্স মাসি’ বলেই। লাল-হলুদের অন্ধ সমর্থক। ঝড়-জল-বৃষ্টি যাই হোক না কেন, গড়ের মাঠে খেলা থাকলেই লজেন্সের থলি নিয়ে গ‍্যালারিতে হাজির হয়ে যান যমুনা দাস অরফে লজেন্স মাসি। সেই লজেন্স মাসিকেই ডুরান্ড কাপের ফাইনালের আগে বিশেষ অভ্যর্থনা জানাল বেঙ্গালুরু এফসি। এদিন এক পাঁচতারা হটেলে বিএফসি ফুটবলারদের সঙ্গে লাঞ্চ পর্ব সারলেন লজেন্স মাসি। সেই ভিডিও নিজেদের সোশ‍্যাল মিডিয়ায় ছেড়েছে বিএফসি।

ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি থেকেই নেমে সুনীল ছেত্রীকে জড়িয়ে ধরেন লজেন্স মাসি। এরপর হোটেলে নিয়ে গিয়ে ফুটবলারদের সঙ্গে পরিচয় করান সুনীল ছেত্রী। একে একে এসে লজেন্স মাসিকে জড়িয়ে ধরেন প্রবীর দাস, গুরপ্রীত সিং সিন্ধুরা। অনেকক্ষণ সময়ও কাটান। তাঁকে নিয়ে কথা বলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীলও। সুনীল, গুরপ্রীত, সন্দেশ ঝিঙ্গানদের সঙ্গে এক টেবিলে লাঞ্চও সারেন যমুনা দাস। এরপর তাঁর হাতে দলের জার্সি তুলে দেন সুনীল ও হেড কোচ সাইমন গ্রেসন।

এই সম্মান পেয়ে আপ্লুত যমুনা দাস অরফে লজেন্স মাসি। তিনি বলেন,” এমন সম্মান, ভালবাসা এর আগে পাইনি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। ময়দানের সব ফুটবলার আমার ছেলে।”

আরও পড়ুন:দলে কেন উমেশ যাদব, ব‍্যাখ‍্যা দিলেন রোহিত

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...