Sunday, April 26, 2026

আসানসোলে সাংস্কৃতিক সন্ধ‍্যা

Date:

Share post:

গত ৯’ই সেপ্টেম্বর, শুক্রবার, বর্ষাকালীন বিরতির পর আবার স্বমহিমায় ‘ আসানসোল হাট ‘ শুরু হলো। দীর্ঘ আড়াই বছর ধরে ধারাবাহিক ভাবে আসানসোলের কেন্দ্রবিন্দুতে স্থানীয় শিল্পীদের হাতের কাজ নিয়ে চলছে এই জমজমাট হাট।

বর্ষা বিরতির পর উদ্বোধনের এই দিনটিতে স্রোতের সম্পূর্ণ বিপরীতে গিয়ে ‘ আসানসোল হাট ‘ এর তরফ থেকে দ্বিজেন্দ্রলাল-অতুলপ্রসাদ ও রজনীকান্ত সন্ধ্যা অনুষ্ঠিত হলো বর্ষণসিক্ত খোলা আকাশের নিচে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গায়িকা মন্দিরা চট্টোপাধ্যায় প্রতিহার। উদ‍্যোক্তারা দাবি করেন শহরে প্রায় গত এক দশকেরও বেশি সময় ধ’রে বাংলার গর্ব, উক্ত তিন বরেণ্যকে নিয়ে কোনো অনুষ্ঠান হয় নি।
এই অনুষ্ঠানে মন্দিরা চট্টোপাধ্যায় প্রতিহার, এষা সেন, পার্থ চক্রবর্তী, কাকলি ভট্টাচার্য, দেবযানী নাগ, স্বর্ণালী রায়, শুভদীপ সরকার প্রমুখ শিল্পীবৃন্দ দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন ও রজনীকান্ত সেনের গান পরিবেশন করেন। বয়সে নবীন কয়েক জনের উপস্থাপনা ছিল নজরকাড়া।

বেশ কয়েকটি সরস কবিতা পরিবেশন করেন জ‍্যোতির্ময় ভট্টাচার্য, উৎপল সিনহা ও শিশুশিল্পী বৈদিক শর্মা।
নৃত্য পরিবেশন করেন দেবস্মিতা। বরেণ‍্যদের নিয়ে মূল‍্যবান বক্তব্য পেশ করেন অর্ণব চট্টোপাধ্যায় ও পলি চট্টোপাধ্যায়। নবীনশিল্পীদের মধ‍্যে প্রত‍্যুষা, সম্পূর্ণা ও প্রীতি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।

নাট‍্যাংশ পাঠ করেন অর্ঘ্য চক্রবর্তী। অনুষ্ঠানটির তাৎপর্য ও স্বাতন্ত্র ব‍্যাখ‍্যা করেন প্রখ্যাত আইনজীবী তথা প্রাক্তন বিধায়ক অমিতাভ মুখোপাধ‍্যায়। সমগ্র অনুষ্ঠানটির সুচারু সঞ্চালনায় ছিলেন অর্ণব মুখোপাধ‍্যায়। সুন্দর অনুষ্ঠানটির শেষে দর্শকের ধন্যবাদ জানান আসানসোল হাট ও প্রত‍্যয়ীর পক্ষ থেকে যথাক্রমে পার্থ নাগ ও সুমিত মুখোপাধ‍্যায়।

আরও পড়ুন- বিদেশ থেকে বিজ্ঞানীদের ডেকে এনে ফেলোশিপের টাকা দিল না কেন্দ্র

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...