Monday, April 6, 2026

১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠাতে,শুভেন্দুকে তোপ মদনের

Date:

Share post:

নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। নবান্ন অভিযান চলাকালীন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্যের প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতাকে কার্যত ধুয়ে দিলেন তিনি। বললেন, যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস, যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দিতে।
গত ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার তিন দিক থেকে নবান্ন ঘেরার লক্ষ্য ছিল বিজেপি-র (BJP) সেই মতো পিটিএস থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন অভিমুখে রওনা দেন শুভেন্দু, লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহারা। কিন্ত শুরুতেই তাঁদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের তুলে আটকে দেওয়া হয় বিজেপি কর্মী-সমর্থকদের। তাতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় এক মহিলা পুলিশ কর্মী এসে পিছিয়ে যেতে বললে ফুঁসে ওঠেন শুভেন্দু। মহিলা পুলিশ কেন তাঁর গায়ে হাত দিচ্ছেন, প্রশ্ন তোলেন। শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল। চলো…ডোন্ট টাচ। ডোন্ট টাচ। ডোন্ট টাচ। আপনার লেডিরা আমার গায়ে হাত দিয়েছে।’

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...